আন্তর্জাতিক

ইইউ’র দেশগুলোতে কম পাঠানো হবে অ্যাস্ট্রাজেনেকা টিকা

অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের জন্য স্নাইডার ও ভ্যাকসিনের বোতল. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের জন্য স্নাইডার ও ভ্যাকসিনের বোতল, যা ইউরোপে কম পাঠানো হবে বলে জানানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

উৎপাদন সমস্যার কারণে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ৬০ শতাংশ কমিয়ে দেবে বলে জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকার উর্ধ্বতন কর্মকর্তারা।

এক বিবৃতিতে শুক্রবার করোনা উৎপাদনের এই প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রথম অবস্থায় কোভিড-১৯ টিকা প্রায় ৩৬ মিলিয়ন ডোজ কম পাঠানো হবে উৎপাদনের জটিলতার কারণে।

রয়টার্সের সংবাদে বলা হয়েছে, ফাইজার ইনক এবং অংশীদার বায়োএনটেক এই সপ্তাহে তাদের ভ্যাকসিনের সরবরাহকে ধীরে ধীরে কমিয়ে দেওয়ার ফলে ইউরোপের দেশগুলোতে কোভিড-১৯ ভ্যাকসিনের আরও চাপ সৃষ্টি হয়েছে। তাই উৎপাদন বাড়ানোর জন্য এই পদক্ষেপ নিয়েছে অ্যাস্ট্রাজেনেকা।

তবে আরও জনানো হয়েছে, মার্চের শেষে অ্যাস্ট্রাজেনেকা ইইউ’র ২৭টি দেশে প্রায় ৮০ মিলিয়ন ডোজ টিকা সরবরাহ করবে। তবে ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে ভ্যাকসিনের প্রথম ব্লক ইইউতে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে অ্যাস্ট্রাজেনেকার।

তবে সংস্থাটি টিকা উৎপাদনের ঘাটতির সুনির্দিষ্ট পরিমাণ সম্পর্কে কোন বিস্তারিত না জানিয়ে প্রথম ব্লকের সরবরাহের ঘোষণা দিয়েছেন।

বিষয়:অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অ্যাস্ট্রাজেনেকা করোনার টিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…