চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড-পাকিস্তানের তিন ক্রিকেটারের জরিমানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ০৪, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সোমবার হওয়া ম্যাচের একাধিক ঘটনায় ইংল্যান্ড ও পাকিস্তানের তিন ক্রিকেটারের জরিমানা হয়েছে। দুই ইংলিশ তারকা জেসন রয় ও জফরা আর্চারের সঙ্গে জরিমানা গুনতে হচ্ছে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে।

ট্রেন্টব্রিজে হাই-স্কোরিং ম্যাচে ইংল্যান্ডকে ১৪ রানে হারায় পাকিস্তান। ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের দায়ে রয় ও আর্চারের ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। আর স্লো ওভার রেটের জন্য ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয় সরফরাজের। তার সতীর্থদের করা হয়েছে ১০ শতাংশ জরিমানা।

আইসিসি জানিয়েছে, আচরণবিধির ২.৩ ধারা লঙ্ঘন করেছেন রয়। ফিল্ডিংয়ের সময় শ্রবণ অযোগ্য ভাষা ব্যবহার করেছেন তিনি। এই কারণে, ম্যাচ ফি’র ১৫ শতাংশর সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার নামের পাশে।

Banglabid

ঘটনা ম্যাচের ১৪তম ওভারে। পাকিস্তান ব্যাট করার সময় একটি মিস ফিল্ডিংয়ের পর নিজে নিজেই কথা বলতে থাকেন রয়। তার সে কথা শ্রবণ অযোগ্য ছিল বলে পরে আম্পায়াররা জানান।

আর্চার লঙ্ঘন করেছেন আচরণবিধির ২.৮ ধারা। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করায় জরিমানা হয়েছে ক্যারিবীয় বংশোদ্ভূত এ পেসারের।

পাকিস্তান ইনিংসের ২৭তম ওভারে বল করছিলেন আর্চার। তখন আম্পায়ারের একটি ওয়াইড সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। ১৫% জরিমানা সঙ্গে তার নামের পাশেও একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

Reneta

স্লো ওভার রেটের কারণে সরফরাজের ম্যাচ ফি’র ২০ শতাংশ’র সঙ্গে সতীর্থদের ১০ শতাংশ জরিমানা করা হয়। নির্ধারিত সময়ে মধ্যে এক ওভার কম বল করেছে পাকিস্তান।

তিন ক্রিকেটারই তাদের অপরাধ ও দণ্ড মেনে নিয়েছে। ম্যাচ রেফারি জেফ ক্রো জানিয়েছেন, সব মেনে নেয়ায় তাদের আনুষ্ঠানিক শুনানিতে হাজির হওয়ার প্রয়োজন নেই।

একই ম্যাচে স্লো ওভার রেটের কারণে দুই ম্যাচের নিষেধাজ্ঞার ঝুঁকিতে আছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড ক্রিকেটপাকিস্তান ক্রিকেটবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আদর্শিক নেতার আকাল দূর হবে কি?

পরবর্তী

নেইমারের নামে সমন জারি

পরবর্তী

নেইমারের নামে সমন জারি

ঈদের শুভেচ্ছা ও ‘পাসওয়ার্ড’ দেখার আমন্ত্রণ জানালেন বুবলী

সর্বশেষ

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান ও সুনেরাহ!

আগস্ট ২০, ২০২৬

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT