স্পোর্টস

সমীকরণের ম্যাচে চোখ রাখছে টাইগাররা

মোসাদ্দেক

এজবাস্টনে লড়ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। আর কার্ডিফে টিম হোটেলে বসে টিভি পর্দায় চোখ রাখছে টাইগাররা। কেননা এজবাস্টনে স্বাগতিকদের জয় হলেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলবে মাশরাফি বাহিনী।

ইনিংস বিরতির ফাঁকে টিম হোটেল থেকে মোসাদ্দেক হোসেন সৈকত বের হলে তাকে ঘিরে ধরে সাংবাদিকরা। তখন এই তরুণ অলরাউন্ডার জানালেন হোটেলের মিটিং রুমে বসে বাংলাদেশ টিমের ইংলিশ-অজি লড়াই দেখার কথা।

‘মিটিং রুমে বসে সবাই খেলা দেখছে। অস্ট্রেলিয়া ২৭৭ করেছে। আশা করি ইংল্যান্ড ম্যাচটা জিতে যাবে।’

সেমিফাইনালের এই সমীকরণে টাইগার ক্রিকেটারদের মতো বাংলাদেশের ১৬ কোটি মানুষও আজ ইংল্যান্ডের সমর্থক।

এমন ম্যাচে শুরুতে ব্যাট করে ইংলিশদের সামনে ২৭৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্টিভেন স্মিথের দল। রান তাড়া করতে নেমে ৬ ওভারে ৩৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসেছিল স্বাগতিকরা। ক্ষনিকের বৃষ্টির পর খেলা শুরু হলে খোলসখুলে ব্যাটিং শুরু করে ইংল্যান্ড।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ইংলিশদের সংগ্রহ ১৬৯ রান। শুরুর ধাক্কা সামলে জয়ের পথ রচনা করছেন মরগান-স্টোকস জুটি।

বিষয়:আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মোসাদ্দেক হোসেন সৈকত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…