চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডে ৬ ওয়ানডে খেলবেন বিজয়-লিটনরা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:৩৯ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ায় সফল মিশন শেষে এবার ইংল্যান্ডে খেলতে যাচ্ছে বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) দল। আগামী ৬ সেপ্টেম্বর যাত্রা করবে বিজয়-লিটনরা। এক মাসের সফরে কাউন্টি দল ল্যাঙ্কাশায়ার, ওরষ্টারশায়ার, এসেক্সের দ্বিতীয় শ্রেণির দলের বিপক্ষে ছয়টি ওয়ানডে ও দুটি তিনদিনের ম্যাচে অংশ নেবে এইচপি দল।

বিসিবির গেম ডেভেলপমেন্টের অপারেশন ম্যানেজার এ. ই. এম. কায়সার চ্যানেল আই অনলাইকে বললেন, ‘অনুশীলনের জন্যই মূলত ইংল্যান্ড সফর। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ছেলেরা যেন শিখতে পারে। আর বিরুদ্ধ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া, স্কিলের পরীক্ষা, অভিজ্ঞতা অর্জন এই সফরের উদ্দেশ্যে।’

ইংল্যান্ড সফরের আগে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে তিনটি প্রস্তুতি ম্যাচও খেলবে এইচপি দল। আগামী ১৬, ১৭ ও ১৯ আগস্ট বিকেএসপিতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। কোরবানির ঈদের ছুটি কাটিয়েই ইংল্যান্ড যাত্রা করবে এইচপি। জুলাইয়ে রমজানের ঈদের পর পরই লিটন দাসের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় গিয়েছিল দলটি।

সেখানে ডারউইনে নর্দান টেরিটরির বিপক্ষে পাঁচ ওয়ানডে ম্যাচের সবকটিই জিতে নেয় এইচপি। সফরের একমাত্র তিনদিনের ম্যাচেও জয় পায় বিজয়-লিটনরা।

ইংল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ান কোচ সায়মন হেলমটের অধীনে কঠোর অনুশীলন করছে এইচপি দলের ক্রিকেটাররা। ফিটনেস নিয়েই কাজ হচ্ছে বেশি। রোববার পুরোদিন অল্প অল্প বিরতি দিয়ে একাডেমি মাঠে কাজ করেছেন ক্রিকেটাররা। এইচপি দলে থাকা ক্রিকেটারদের মধ্যে লিটন দাস অবশ্য জাতীয় দলের সঙ্গে অনুশীলন করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইচপি
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT