জো রুটের পদত্যাগের পর ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে বেন স্টোকসের নাম ঘোষণা করেছে ইসিবি। বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডটির নবনিযুক্ত ম্যানেজিং ডিরেক্টর রব কি।
‘বেনকে অধিনায়কের দায়িত্ব তুলে দিতে খুব বেশি ভাবতে হয়নি। লাল বল ক্রিকেটকে এগিয়ে নিতে আমাদের যে মানসিকতা প্রয়োজন সেটা ওর মধ্যে আছে।’
‘ও অধিনায়কত্বের প্রস্তাব গ্রহণ করায় আমি আনন্দিত। নতুন দায়িত্ব গ্রহণ করতে ও প্রস্তুত। আমি বিশ্বাস করি, স্টোকসই এই দায়িত্বের সবচেয়ে যোগ্য ছিল।’
ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ২০২১ সালটি ছিল দুঃস্বপ্নের এক সময়। অ্যাশেজে ভরাডুবির পর এক বছরে সবচেয়ে বেশি টেস্ট হারার রেকর্ডে ভাগ বসিয়েছে জো রুটরা। সে দায় এড়াতেই কয়েকদিন আগে টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জো রুট।








