চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের নতুন হেড কোচ ক্রিস সিলভারউড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নতুন হেড কোচ হিসেবে ক্রিস সিলভারউডকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপজয়ী কোচ ট্রেভর বেলিসের জায়গায় সাবেক এই পেসারকে দায়িত্ব দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। সোমবার সিলভারউডের নিয়োগের কথা নিশ্চিত করে ইসিবি।

ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বেলিস জানিয়েছিলে, বিশ্বকাপ ও তারপরের অ্যাশেজ শেষে সরে দাঁড়াবেন। ইংলিশদের প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছেন। পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজ ২-২তে ড্র করার পর কথামতো সরে গেছেন বেলিস।

৪৪ বছরের সিলভারউডকে ২০১৮’র জানুয়ারিতে বোলিং কোচের দায়িত্ব দিয়েছিল ইসিবি। এক বছরেরও কম সময়ের মধ্যে তাকে হেড কোচ হিসেবে নিয়োগ দিল তারা।

ইসিবি ডিরেক্টর অ্যাশলে জাইলস বলেছেন, প্রার্থীদের মধ্যে সেরা ছিলেন সিলভারউডই । আর সিলভারউড বলেছেন, এই দায়িত্ব পেয়ে তিনি ‘শিহরিত ও সম্মানিত’ এবং ইংল্যান্ডের এই দলটির ‘বিকাশের বিশাল সম্ভাবনা’ রয়েছে।

অথচ গত দুই সপ্তাহে ইংলিশদের হেড কোচ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন গ্যারি কারস্টেন। ব্রিটিশ দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’ এক প্রতিবেদনে জানিয়েছিল, গ্যারি কারস্টেনকেই হেড কোচ নিয়োগ দিচ্ছে ইংল্যান্ড। কারস্টেনের সঙ্গে মুখোমুখি আলোচনা করবেন ইসিবি ডিরেক্টর অ্যাশলে জাইলস। আর সপ্তাহ শেষেই সাউথ আফ্রিকান কোচের সঙ্গে চুক্তি চূড়ান্ত করবে ইসিবি।

ইংলিশ বোর্ডের সূত্রে পত্রিকাটি এও জানায় যে, সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বজয়ী রুট-স্টোকসদের তিন ফরম্যাটের দলেরই দায়িত্ব নেবেন কারস্টেন।

Reneta

তার আগে ‘দ্য টেলিগ্রাফ’ আরেক প্রতিবেদনে জানায়, হেড কোচ নিয়োগের চিন্তা-ভাবনা করছে ইংল্যান্ড। সাউথ আফ্রিকার সাবেক ব্যাটসম্যানকে সম্ভাব্য তালিকার একেবারে উপরের দিকে রেখেছেন ইসিবির ডিরেক্টর জাইলস। কিন্তু এখন তার উল্টোটারই দেখা মিলল।

১৯৯৬-২০০২ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ছয়টি টেস্ট খেলা সিলভারউড বলেছেন, ‘আমার লক্ষ্য গত পাঁচ বছরে যে দুর্দান্ত কাজ হয়েছে তা অব্যাহত রাখা এবং আমাদের ভবিষ্যতকে, বিশেষত টেস্ট অঙ্গনের জন্য গড়ে তোলা।’

২০১৭ সালে এই সিলভারউডের অধীনেই গত ২৫ বছরের মধ্যে প্রথম কাউন্টি চ্যাম্পিয়নশীপ জেতে এসেক্স।

কারস্টেন ও সিলভারউড ছাড়া কোচ হওয়ার জন্য সাক্ষাতকার দিয়েছিলেন ইংলিশদেরই সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক স্টুয়ার্ট। তবে সম্ভাবনা কম দেখায় শেষদিকে নিজের প্রত্যাহার করে নেন স্টুয়ার্ট।

বিশ্বকাপ ফাইনালের প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই নিজের অধ্যায় শুরু করবেন সিলভারউড। আগামী মাসেই কিউইদের বিপক্ষে দুই টেস্ট ও পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাবে ইংল্যান্ড দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড ক্রিকেটইসিবিক্রিস সিলভারউডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT