স্পোর্টস

ইংল্যান্ডকে ১৪ রানে হারালো প্রতিবন্ধী টাইগাররা

ইংল্যান্ডকে ১৪ রানে হারালো প্রতিবন্ধী টাইগাররা

সাভারের বিকেএসপিতে বুদ্ধিপ্রতিবন্ধী নিয়ে পাঁচ জাতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে ১৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ দল।

১১৮ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের দাপটে ইংল্যান্ড সাত উইকেট হারিয়ে ১০৩ রান করতে সক্ষম হয়।

এরআগে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড।

পুরো ২০ ওভার ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করে ৮ উইকেটে ১শ’১৭ রান। দলের পক্ষে সব চেয়ে বেশি ২২ রান করেছেন অপূর্ব কুমার। অধিনায়ক আলম খানের ব্যাট থেকে এসেছে ১৯ রান।

ইংলিশদের পক্ষে দু’টি উইকেট নিয়েছেন ফিন।

বিষয়:প্রতিবন্ধী ক্রিকেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…