চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকে পারলে ডানহাতে আরেকটা গোল দেন ম্যারাডোনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

পার করে দিলেন ৬০টি বসন্ত। ৩০ অক্টোবর কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার পা পড়তে যাচ্ছে ৬১তম বছরে। এই জন্মদিনে কী চান? এমন প্রশ্নে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের সেই চিরাচরিত কৌতুকভাব, ইংল্যান্ডকে ডানহাতে একটা গোল দিতে পারলে মন্দ হয় না!

কিসের ভিত্তিতে ম্যারাডোনা এমন কৌতুক করেছেন তার প্রেক্ষাপট কম-বেশি সব ফুটবলপ্রেমীরই জানা। ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশদের কাছে হেরে তেঁতে থাকা আর্জেন্টাইনরা শোধটা তুলতে চেয়েছিল ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। নকআউটে মুখোমুখি হয়ে যায় আর্জেন্টিনা-ইংল্যান্ড।

ম্যাচে ইংলিশ গোলরক্ষক পিটার শেলডনকে ফাঁকি দিয়ে বাঁ-হাত দিয়ে একটি গোল করেছিলেন ম্যারাডোনা। রেফারি ভেবেছিলেন মাথা দিয়েই বুঝি গোলটা করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ইংলিশ গোলরক্ষক আর ম্যানেজার ববি রবসনের কোনো অনুরোধই রাখেননি রেফারি।

একই ম্যাচে ৬ ইংলিশ খেলোয়াড়কে বোকা বানিয়ে আরেকটি অসাধারণ গোল করেছিলেন ম্যারাডোনা। যা ফুটবলবিশ্বে সর্বকালের অন্যতম সেরা গোল হিসেবে স্বীকৃত। পরে ফাইনালে ওয়েস্ট জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা।

বিশ্বকাপ শেষে বামহাতে করা গোলটির নাম ‘হ্যান্ড অব গড’ দেন ম্যারাডোনা। ইংল্যান্ডের বিপক্ষে ফকল্যান্ড যুদ্ধের প্রতীকী প্রতিশোধ হিসেবে স্বীকৃতি দেন গোলটিকে। নিজের ৬০তম জন্মদিনে ফ্রান্স ফুটবলকে সাক্ষাৎকারে বলেছেন, ওরকম আরেকটা গোল করতে চান।

‘আমি ইংল্যান্ডের বিপক্ষে আরেকটি গোলের স্বপ্ন দেখি, তবে এবার গোলটা হবে ডানহাতে!’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাডিয়েগো ম্যারাডোনালিড স্পোর্টসহ্যান্ড অব গড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘অতীতের ক্ষত বয়ে বেড়াতে চাই না’- গ্রেপ্তারকাণ্ডে সরব পরীমনি

জুলাই ১১, ২০২৬
The movement under the banner of ordinary students is a successful mass uprising: Chhatra Dal

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন বলেই সফল গণঅভ্যুত্থান: ছাত্রদল

জুলাই ১১, ২০২৬

বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা

জুলাই ১১, ২০২৬

অবশেষে মুখ খুললেন, ভিএআর নিয়ে ব্যাখ্যা দিলেন স্কালোনি

জুলাই ১১, ২০২৬

উপজেলা পর্যায়েও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT