ইংল্যান্ডের যুবাদের উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি শেষ করলো টাইগার যুবারা। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৪৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ১১ বল বাকি থাকতেই ১৮৯ রানে থামে ইংলিশদের ইনিংস।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুটা মোটেও ভালো হয়নি জুনিয়র টাইগারদের। মাত্র ৯১ রানের মধ্যে প্রথম ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।
এরপরই শফিউল হায়াত, জাকের আলী এবং মোহম্মদ সাইফুদ্দিনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সর্বোচ্চ ৬৮ রান আসে শফিলের ব্যাট থেকে। তার ইনিংসটি ছিলো ৬ চার এবং ১ ছয়ে সাজানো। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান আসে সাইফুদ্দিনের ব্যাট থেকে। শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ২৪৬ রানে থামে টাইগারদের ইনিংস।
২৪৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংলিশরা। প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে শুধু মাত্র জ্যাক বার্নহ্যাম দুই অঙ্কের ঘরে পৌঁছান।
তবে টেইলর-স্যামন জুটিতে তারা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তাদের দু’জনের ব্যাট থেকে আসে ৩৬ ও ২১ রান। তবে এরপর আর কেউ দাঁড়াতে না পারলে ১৪৯ রানে থামে ইংলিশদের ইনিংস।
টাইগারদের পক্ষে ৩টি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ এবং মেহেদি হাসান রানা।






