চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশ পেস-তোপের মুখে স্মিথ-রূপকথার গল্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১২ পূর্বাহ্ণ ০২, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

একদিকে ইংল্যান্ডের পেস-তোপ, অন্যদিকে স্টিভেন স্মিথের প্রতিরোধ। অ্যাশেজে শুরুর দিনটিই দিয়ে গেল সবরকম রোমাঞ্চের ছোঁয়া। স্টুয়ার্ট ব্রড নিয়েছেন ৫ উইকেট, তবে দিনশেষে আলোচনায় স্মিথ দারুণ এক সেঞ্চুরি করে। বল টেম্পারিং নিষেধাজ্ঞার সোয়া একবছর পর সাদা পোশাকে প্রথমবার নেমেই রূপকথার মতো এক ১৪৪ রানের ইনিংসে প্রত্যাবর্তনের গল্প। তাতে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার লড়াইয়ে থাকার মঞ্চ মিলেছে।

বার্মিংহামে শুরুতে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারানোর মিছিলের পরও অলআউট হতে হতে ২৮৪ রান জমা করেছে অস্টেলিয়া। যার অর্ধেকেরও বেশি এসেছে স্মিথের থেকে। ইংল্যান্ড সেখানে বিনা উইকেটে ১০ রান তুলে প্রথম দিন শেষ করেছে।

অ্যাশেজের প্রথম টেস্ট দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরু হল। তাতে স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকসের তোপে অজিরা একশর খানিক ওপারে ৮ উইকেট খুইয়ে বসে। টেলের দুই ব্যাটসম্যানকে নিয়ে সেখান থেকে পাল্টা প্রতিরোধে পৌনে তিনশর সংগ্রহ আনেন স্মিথ।

স্মিথ ১৭ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে গিয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরছেন। ততক্ষণে ১৬ চার ও ২ ছক্কায় ২১৯ বলে ১৪৪ রানের মহাকাব্যিক এক ইনিংস নামের পাশে।

টস জিতে ব্যাটিংয়ে এসে অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নার ২, ক্যামেরন বেনক্রফট ৮, উসমান খাজাকে ১৩ রানে হারিয়ে বিপদে পড়ে। সেখানে স্মিথ প্রথম প্রতিরোধ গড়েন ট্রাভিস হেডকে নিয়ে। দুজনের ৬৩ রানের জুটি। হেড ৩৫ রানে ফেরেন।

এরপর আবারও উইকেট হারানোর মিছিল। ম্যাথু ওয়েড ১, অধিনায়ক টিম পেইন ৫, জেমস প্যাটিনসন ০, প্যাট কামিন্স ৫ রানে ফিরে গেলে অজিদের গুটিয়ে যাওয়া সময়ের ব্যাপার মনে হচ্ছিল!

Reneta

তখন আবারও দৃশ্যপটে স্মিথ। প্রথমে পিটার সিডলকে (৪৪) নিয়ে নবম উইকেটে ৮৮ রান যোগ করেন, পরে নাথান লায়নকে (১২) নিয়ে ৭৭ রানের শেষের প্রতিরোধে ক্যারিয়ারের ২৪তম শতক ছুঁয়েছেন ডানহাতি এ ব্যাটসম্যান।

ইংল্যান্ডের হয়ে সবচেয়ে সফল ব্রড। অ্যাশেজে একশ উইকেটের মাইলফলক ছোঁয়ার দিনে ৮৬ রানে ৫ উইকেট তার। ৩টি গেছে ক্রিস ওকসের দখলে। একটি করে উইকেট নিয়েছেন বেন স্টোকস ও মঈন আলি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৯ব্রডলিড স্পোর্টসস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT