হাশিম আমলা, কুইন্টন ডি কক এবং জেপি ডুমিনি অর্ধশতকে ইংল্যান্ডের সামনের ২২৯ রানের পাহাড় দাঁড় করিয়েছে সাউথ আফ্রিকা। এখন পর্যন্ত এবারের আসরে এটিই সর্বোচ্চ রান।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত ছিলো আফ্রিকানদের। ওপেনিং জুটি থেকে মাত্র ৪৩ বলেই আমলা এবং ডি কক তুলে নেন ৯৬ রান।
এরপর ৩৭ রানের ব্যাবধানে আমলা, ডি কক এবং ডি ভিলিয়ার্স ফিরে গেলে আফ্রিকানদের রানের চাকা কিছুটা থমকে যায়।
কিন্তু শেষ দিকে ডুমিনি এবং ডেভিড মিলারের ঝড়ো পার্টনারশিপে বড় স্কোর গড়তে সমর্থ হয় আফ্রিকানরা। ডুমিনি ২৮ বলে ৫৪ এবং মিলার ১২ বলে ২৮ রান করেন। তারা ২৭ বল খেলে তুলে নেন ৬০ রান।
ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট নেন মইন আলি।






