চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশদের কাছে সবচেয়ে বিরক্তিকর গলফ, তৃতীয় ক্রিকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ব্রিটিশ নাগরিকরা গলফ পছন্দ করেন না! এই খেলা তাদের কাছে সবচেয়ে বিরক্তিকর। জনপ্রিয় সংবাদ মাধ্যম দ্য টাইমস এক জরিপ শেষে এমনই অবাক করা তথ্য দিয়েছে। সেখানে বলা হয়েছে, নিজেদের দেশের ক্রিকেট নিয়েও অতটা আগ্রহ নেই তাদের।

ব্রিটেনের প্রাপ্ত বয়স্ক ১৬১৬ নারী-পুরুষকে নিয়ে সমীক্ষা চালায় সংবাদ মাধ্যমটি। ৭০ শতাংশ ব্যক্তিই মনে করেন বিশ্বের সবচেয়ে জঘন্য খেলা গলফ। আর ১১ শতাংশ মনে করেন গলফের চেয়ে সেরা খেলা আর কোনটিই নয়।

লম্বা সময় ধরে এক ধরনের একঘেয়ে শট দেখা যে খুবই বিরক্তিকর একটা কাজ, সেটা স্বীকার করে নিয়েছেন ব্রিটিশ গলফার ম্যাথু সাউটগেট। তবে খেলাটির আসল মজা ধরতে পারলে গলফ যে উপভোগ্য সেটি বলতে ভোলেননি ব্রিটিশ ওপেনে ষষ্ঠ স্থান পাওয়া এ গলফার।

গলফের পর দ্বিতীয় বিরক্তিকর খেলা হিসেবে উঠে এসেছে মার্কিন ফুটবল লিগ। লিগটির বিপক্ষে ভোট দিয়েছেন ৫৯ শতাংশ ব্রিটিশ। আর অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-০তে হারায় দেশটিতে ক্রিকেটের জনপ্রিয়তায় পড়েছে ভাটা। ৫৮ শতাংশ ব্রিটিশ মনে করেন ক্রিকেট তৃতীয় বিরক্তিকর খেলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটগলফ
শেয়ারTweetPin

সর্বশেষ

আগাম ফলন ও উন্নত আঁশ, বিনা তোষাপাট ১ এ ঝুঁকছেন কৃষক

জুলাই ২৪, ২০২৬

আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে চীনে

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT