চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশদের কাঁদিয়ে ছাড়ছেন স্মিথ-মিচেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ক্রিকেটাররা উল্লাসে ভাসছেন, একে অপরকে জড়িয়ে ধরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরো দিনে ৯০ ওভার বল করে শিকার কেবল এক উইকেট। ওয়াকায় তৃতীয় দিনে ইংল্যান্ডের বোলাররা বল করেছেন আর হাঁ-হুতাশ করে মরেছেন! উইকেটে অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভেন স্মিথ ও মিচেল মার্শ এমনভাবে ঘাটি গেঁড়ে বসেছেন যে, রান চাপায় পড়েছে ইংল্যান্ড। স্মিথ পেয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় দ্বিশতকের দেখা। মিচেল আছেন চতুর্থ দিনে নিজের অভিষেক শতককে ‘দ্বিগুণ’করার অপেক্ষায়।

শনিবার অ্যাশেজের তৃতীয় টেস্টে পার্থের ওয়াকায় তৃতীয় দিন শেষে ৫৪৯ রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। ইংলিশদের থেকে এখনই ১৪৬ রানে এগিয়ে অজিরা। হাতে আছে ৬ উইকেট।

দ্বিতীয় দিনে ৯২ রানে অপরাজিত থাকা স্মিথ তৃতীয় দিনের শুরুতেই তুলে নিয়েছেন শতক। ৭ রানে দিন শুরু করা শন মার্শ ২৮ রানে ফিরলে ক্রিজে আসেন তার অনুজ মিচেল মার্শ। ম্যাচের আগে পিটার হ্যান্ডসকম্বের জায়গায় দলে জায়গা পাওয়ায় মিচেলকে নিয়ে সমালোচনা হয়েছে এক চোট। উইকেটে এসে যেন তারই ঝাল মেটালেন অজি অলরাউন্ডার। পাল্লা দিয়ে ব্যাটিং করেছেন স্মিথের সঙ্গে।

Banglabid

পঞ্চম উইকেটে স্মিথ-মার্শ জুটির সংগ্রহ ৩০১ রান। তাতে মিচেল মার্শের অবদান ১৮১ রান, ২৩৪ বলের ইনিংসে ২৯টি চার। স্মিথ অপরাজিত আছেন ২২৯ রানে, ৩৯০ বলের ইনিংসে ২৮টি চার ও একটি ছয় মেরেছেন। ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির পথে একটি ব্যক্তিগত মাইলফলকও ছুঁয়েছেন অজি অধিনায়ক। ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টানা চার বর্ষপঞ্জিতে হাজারের উপর রান করলেন স্মিথ। এর আগে ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত টানা পাঁচ বছর হাজার রান করে স্মিথের উপরে আছেন তারই স্বদেশী ম্যাথু হেইডেন।

ইংলিশদের একমাত্র সফলতা এসেছে মঈন আলির হাত ধরে। শন মার্শকে অধিনায়ক জো রুটের ক্যাচ বানিয়েছেন। এরপর বাকি দিনে সফরকারীদের কেবল হতাশাই উপহার দিয়েছেন স্মিথ-মার্শ। চতুর্থ দিনে বাকি ছয় উইকেটে কোথায় গিয়ে থামবে অজিরা সেটাই এখন হাজার টাকার প্রশ্ন ইংলিশদের কাছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৭-১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কলকাতায় পাঁচদিনের বিজয় উৎসব

পরবর্তী

লাল-সবুজের প্রজন্ম

পরবর্তী
ছোট শিশু লাল পোশাক পরে পতাকা হাতে নিয়ে উৎসব করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লাল-সবুজের প্রজন্ম

সূত্রাপুরে দ্বি-খণ্ডিত লাশ উদ্ধার, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর সূত্রাপুর থেকে দ্বি-খণ্ডিত লাশ উদ্ধার

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT