চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশদের উড়িয়ে অ্যাশেজে এগিয়ে গেল অজিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৩ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাশেজে অবিস্মরণীয় প্রত্যাবর্তন স্টিভেন স্মিথের। প্রথম ইনিংসে করেছিলেন ১৪৪। দ্বিতীয় ইনিংসে তার ব্যাটে আসে ১৪২। স্মিথের সৌজন্যেই দারুণ জয় পেল অস্ট্রেলিয়া। ইংলিশদের ২৫১ রানের ব্যবধানে উড়িয়ে অ্যাশেজে ১-০তে এগিয়ে গেল পেইন বাহিনী।

প্রথম ইনিংসে ২৮৪ রান তোলার পর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৪৮৭/৭ তুলে ডিক্লেয়ার করেছিল। ৩৯৮ রানের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ড চতুর্থ দিনের শেষে করে ১৩/০। পঞ্চম দিন জো রুটরা ম্যাচ জিতবেন কিনা তা নিয়ে যেমন প্রশ্ন, তেমনই অস্ট্রেলিয়া বল হাতে ভেল্কি দেখায় কিনা সেটা নিয়েও ছিল সমান আগ্রহ।

পঞ্চমদিন ভেল্কি দেখাল অস্ট্রেলিয়ার বোলাররাই। ২০০১ সালের পর যেকোনো ফরম্যাটেই এজবাস্টনে এটি অজিদের প্রথম জয়। আর ২০০৫ অ্যাশেজের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে হওয়া অ্যাশেজে প্রথমে লিড নিল তারা।

ইংলিশ ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন নাথান লায়ন। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটসহ অস্ট্রেলিয়ান অফস্পিনার দুই ইনিংসে ইংল্যান্ডের ৯ জন ব্যাটসম্যানকে আউট করেছেন। এছাড়া দ্বিতীয় ইনিংসে ৪টি সহ দুই ইনিংসের ৭ উইকেট শিকার পেসার প্যাট কামিন্সের।

নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট হয় জো রুটের দল। স্বাগতিকদের টপঅর্ডারের প্রথম চার ব্যাটসম্যান দুই অঙ্ক স্পর্শ করেন। এরমধ্যে রুট ও জেসন রয় সমান ২৮ রানের ইনিংস খেলেছেন। সমান ১১টি করে রান করেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ররি বার্নস ও জো ডেনলি।

ইংলিশদের শেষ সাত ব্যাটসম্যানের মধ্যে একজনই কেবল দুই অঙ্কের ঘর ছুঁতে পারেন। ৩৭ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ক্রিস ওকস। বাকিরা আসা-যাওয়ার মধ্যে থাকায় জয় তো দূরের কথা প্রতিরোধও গড়তে পারেনি বিশ্বকাপজয়ী ইংল্যান্ড।

Reneta

গত বৃহস্পতিবারও (অ্যাশেজ শুরুর দিন) এজবাস্টনের গ্যালারিতে ছিল অনেক মুখোশ। যাতে তুলে ধরা হয়েছিল কান্নাভেজা একটা মুখ। কিন্তু রোববার ও সোমবার সেসবের আর দেখা মেলেনি ইংল্যান্ডের গ্যালারিতে। অর্থাৎ, সবকিছুর জবার কাঠের ব্যাটে দিয়েছিলেন স্মিথ। সন্দেহাতীতভাবেই ম্যাচ সেরা হয়েছে তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৯লিড স্পোর্টসস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT