চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংরেজিতে চালু হচ্ছে জেন্ডার নিরপেক্ষ সর্বনাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ন ১৪, ডিসেম্বর ২০১৬
শিক্ষা
A A
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

বাংলায় যেমন ‘সে’, ‘তিনি’, ‘তার’, ‘তাকে’ ইত্যাদি সর্বনাম দিয়ে নারী-পুরুষ দু’জনকেই বোঝানো যায়, ইংরেজিতে সেটা সম্ভব না। সেখানে না চাইতেও ‘হি’ (he), ‘শি’ (she), ‘হিজ’ (his), ‘হার’ (her) প্রভৃতি শব্দ ব্যবহারের মাধ্যমে মানুষটি নারী না পুরুষ তা বোঝাতে হয়।

বিশেষ করে ট্রান্সজেন্ডার, বা তৃতীয় লিঙ্গের মানুষদের সম্বোধন করতে গেলে এই সমস্যাটি বেশ বিব্রতকর হয়ে পড়ে।

এই সমস্যা সমাধানে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইউনিয়ন কর্মকর্তারা নতুন একটি সর্বনাম চালুর ঘোষণা দিয়েছেন: ‘জি’ (ze)। বলা হয়েছে, এখন থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকেই ‘হি’ অথবা ‘শি’র বদলে এই ‘জি’ সর্বনামটি ব্যবহার করতে হবে।

জেনেশুনে তৃতীয় লিঙ্গের কোনো ব্যক্তিকে ভুল সর্বনামে ডাকা বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি অনুসারে অপরাধ। নতুন এই সর্বনামের ফলে ছাত্র-ছাত্রীদের মাঝে জেন্ডার বৈষম্য কমবে এবং তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা ভুল সর্বনামে সম্বোধন করায় ক্ষুব্ধ হবেন না বলে আশা করছে শিক্ষার্থী ইউনিয়ন।

তাদের প্রত্যাশা, শুধু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নয়, বিভিন্ন লেকচার-সেমিনারে, এমনকি সময়ের সাথে সাথে সামাজিকভাবেও ‘জি’ সর্বনামের ব্যবহার গৃহীত হবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মানবাধিকার ও এলজিবিটি বিষয়ক সমাজকর্মী পিটার ট্যাটচেল। বলেছেন, এর মধ্য দিয়ে মানুষের নিজেকে নারী বা পুরুষ নয়, একজন মানুষ হিসেবে পরিচয় দেয়ার অধিকারকে সম্মান জানানো হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ট্রান্সজেন্ডার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে দুই ভাই যাচ্ছেন সংসদে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

যে চারটি আসনে ‘না’ ভোট জিতেছে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৮

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ কাদের দখলে?

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘গাদ্দারি’র অভিযোগ তুললেন সারোয়ার তুষার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT