চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়েশার চরিত্রের সার্জারি করা কি এখন মুখ্য বিষয়?

হাসিনা আকতার নিগার হাসিনা আকতার নিগার
৯:৩২ অপরাহ্ণ ২৯, জুন ২০১৯
মতামত
A A

প্রকাশ্যে একটা খুন হলো। মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। আবার ভিডিও করে সামাজিক মাধ্যমে প্রচার করেছে। ধরে নেয়া যায়, সন্ত্রাসীদের হাতে প্রাণ যাবার ভয়ে কেউ এগিয়ে আসেনি। এমন কি কেউ পুলিশকে খবর দিলে হয়তো ছেলেটা এভাবে মারা যেত না। বোধ করি তাৎক্ষণিকভাবে সে কাজটি না করে সিনেমার দৃশ্য বাস্তবে অবলোকন করেছে। নয়ন বন্ড এলাকার যে ত্রাস তা উঠে এসেছে সংবাদ মাধ্যমে। সন্ত্রাসীদের হাত থেকে স্বামী রিফাতকে বাঁচাতে আয়েশা প্রাণপণ চেষ্টা করেছে। যা ভাইরাল হওয়া ভিডিওতে সবাই দেখেছে। যদিও পুরো ঘটনাটিতে মানবিকতা পরাজিত। তবু যারা ভিডিওটি করেছে একদিকে তারা সাধুবাদ প্রাপ্য। কারণ ভিডিওটা করেছে বলে সন্ত্রাসীদের চেহারাগুলো উন্মোচিত হয়েছে।

সারা দেশের মানুষ দেখেছে কতটা বর্বর হলে মানুষ এমন করে রক্তের হোলিখেলা করতে পারে। সন্ত্রাসীদের দায়ের কোপে রক্তের নহর বইয়ে দিয়ে চলে গেছে রিফাত। যা দেখে মহামান্য হাইকোর্ট ও হতবাক হয়ে প্রশ্ন তুলেছে সমাজের মানুষের মানসিকতার পরিবর্তন নিয়ে। রেড এলার্ট জারী হয়েছে নয়ন বন্ড যেন পালিয়ে যেতে না পারে সে জন্য।

নয়ন বন্ড আর তার সহযোগীদের সন্ত্রাস মাদকের মূল শক্তির উৎসটা নিয়ে প্রশ্ন আসে না কারো। কিন্তু রিফাতের হত্যাকারীদের গ্রেপ্তার বা বিচারের চেয়ে অনেক বেশি আলোচিত হচ্ছে আয়েশার জীবন নিয়ে। সরগরম পত্রিকা-অনলাইন আর সামাজিক মাধ্যম। বলতে গেলে আদালতের বিচারের আগেই রায় দিচ্ছে সকলে। ‘যত দোষ নন্দ ঘোষ’ – প্রবাদের মতই আয়েশার চরিত্রের কারণেই সব হয়েছে।

আসলে বাঙ্গালী অতীত মনে রাখে না। তা না হলে আয়েশার চরিত্রের সার্জারির আগে মনে করত এ সমাজে প্রেম পরকীয়ার কারণে কত প্রাণ চলে গেছে। পুরুষ বা নারী বলে কথা নয়। পরকীয়া বা বেআইনি ভাবে দ্বিতীয় বিয়ে অপরাধ৷ কিন্তু আইনিভাবে কোন বৈবাহিক সম্পর্কচ্ছেদ হবার পরে দ্বিতীয় বিয়ে করতে পারে যে কেউ। রিফাত আয়েশা নয়ন এ তিনজনের পারস্পরিক সম্পর্ক হত্যার অন্তরালের ঘটনা তা পরিষ্কার। আর এ ঘটনাকে নিয়ে জল ঘোলা করার সময় এটা নয়। কারণ রিফাত হত্যার বিচারে আদালতেই প্রকাশিত হবে সব কিছু ।

দুঃখজনক হলেও সত্যি এ সমাজে এখনো নারীদের চরিত্র চর্চিত হবার চেয়ে আনন্দদায়ক আর কোন বিষয় নেই। সে কারণেই রিফাতের জন্য হা হুতাশ উবে গেছে সামাজিক মাধ্যমে। মানুষ হিসাবে মানবিকবোধগুলো হারিয়ে যাচ্ছে ক্রমশ। তাই একজন পিতা বা মাতার সন্তান হারানোর যন্ত্রণা উপলব্ধি করতে পারে না সমাজ। বরং হত্যাকারী নয়নের সাথে আয়েশার ছবি, প্রেমালাপ হয় মুখ্য বিষয়।

আইনের কাছে আবেগের কোনো স্থান নেই। আয়েশার স্বামীকে বাঁচানোর বিষয়টা যদি কোন নাটকীয়তা হয়ে থাকে তবে এ হত্যা মামলাতে আয়েশাও অভিযুক্ত হবে। আর এর জন্য অপেক্ষা করতে হবে মামলার তদন্তের সময় পর্যন্ত ।

Reneta

আয়েশাকে নয়ন ও তার সহযোগীরা কেন আঘাত করেনি এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মেয়েটিকে অসম্মান করার অধিকার কারো নেই। আয়েশা যদি রিফাতের হত্যার জন্য অপরাধী হয় তবে আইনই তাকে সাজা দিবে। তাই এখন আয়েশার চরিত্রের হালখাতা খুলে হত্যার ঘটনাকে অন্যদিকে ধাবিত না করাই শ্রেয়।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নয়ন বন্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার আশ্বাস পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক

জুলাই ২২, ২০২৬

রেফারিং অন্যায্য ছিল না, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে: স্কালোনি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: খনিজ সম্পদ মন্ত্রণালয়

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT