চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আড়াই বছর পর এমন রূপে মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রয়োজনের সময়ই জ্বলে উঠলেন মাহমুদউল্লাহ রিয়াদ। পেলেন ফিফটি। তার ৬২ রানে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ১৭৬ রানের বড় লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

এই ইনিংস দিয়ে আড়াই বছরেরও বেশি সময় পর জাতীয় দলের জার্সিতে টি-টুয়েন্টি ফিফটির খরা কাটালেন মাহমুদউল্লাহ। সবশেষ ২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছিলেন মিডলঅর্ডারের অন্যতম এ ভরসা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। প্রথম ওভারে দেখেশুনে খেলার পর দ্বিতীয় ওভারেই হাত খোলা শুরু লিটনের। কাইল জার্ভিসের করা সেই ওভারে আসে দুই চার। আইন্সলে এনডল্ভুর করা তৃতীয় ওভারে ঝড় তোলেন লিটন। দুই ছক্কা ও এক চারে সেই ওভারে আসে ২১ রান।

লিটনের দেখাদেখি হাত খুলতে চেয়েছিলেন অভিষিক্ত ওপেনার নাজমুল হোসেন শান্ত। তবে তার ইনিংস লম্বা হয়নি। ৯ বলে এক চারে ১১ করার পর পঞ্চম ওভারে জার্ভিসকে রিটার্ন ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।

পাওয়ার প্লের শেষ ওভারে ফেরেন লিটনও। ক্রিস্টোফার এম্পোফুর বলে ফাইন লেগ দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে মাদজিবার দারুণ এক ক্যাচে কাঁটা পড়েন ডানহাতি ব্যাটসম্যান। ফেরার আগে দুই ছক্কা ও চারটি চারে করেছেন ২২ বলে ৩৮।

ইনিংস লম্বা করতে পারেননি সাকিবও। আগের ওভারে রান আউট থেকে বেঁচে গেলেও অষ্টম ওভারে রায়ান বুর্লের বলে শন উইলিয়ামসের হাতে ধরা পড়েন ৯ বলে ১০ করা টাইগার অধিনায়ক।

সাকিব ফেরার পর উইকেটে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম বলেই হাঁকান ছয়। পরে মুশফিকের সঙ্গে উইকেটে গড়ে তোলেন মেলবন্ধন। দুজনের তাল মেলানো ব্যাটিংয়ে ১২ ওভারেই বাংলাদেশের স্কোরবোর্ডে রান ওঠে ১০২।

এরপর আরও ৪১ রান পর্যন্ত জুটিকে টেনে নিয়ে গেছেন মুশফিক-মাহমুদউল্লাহ। চতুর্থ উইকেটে ৭৮ রান তোলার পর বিচ্ছিন্ন হন মুশি। মুতোমবোদজির বলে উইকেটের পেছনে ব্র্যান্ডন টেলরের দারুণ এক ক্যাচে থামে তার ২৬ বলে ৩২ রানের ইনিংসটি।

সঙ্গীকে হারিয়েও রানের গতি বাড়াতে থাকেন মাহমুদউল্লাহ। এম্পোফুকে ছক্কা হাঁকিয়ে ৩৭ বলে তুলে নেন আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে নিজের চতুর্থ ফিফটিও। ৪১ বলে ৫ ছক্কা ও এক চারে সাজানো ইনিংসটি থেমেছে শেষ ওভারের তৃতীয় বলে।

বাংলাদেশের ৭ উইকেটের ৩টিই নিয়েছেন জার্ভিস। রান খরচ করেছেন ৩২। ৪২ রানে ২ উইকেট নিয়েছেন ক্রিস্টোফার এম্পোফু।

ট্যাগ: মাহমুদউল্লাহ রিয়াদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানবতা প্রকাশের ‘প্রায়শ্চিত্ত’ দিতে যাচ্ছি নাতো!

পরবর্তী

অবশেষে সেই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

পরবর্তী

অবশেষে সেই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

ব্যাটিং নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েই গেল

সর্বশেষ

বাংলাদেশের বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, ছবি: সংগৃহীত।

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT