চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহ রামোস…

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি যেমন বার্সেলোনায়, রিয়াল মাদ্রিদে সার্জিও রামোসের প্রভাব তারচেয়ে কোনো অংশে কম নয়! সম্ভবত এমন বলাই যায়, অন্তত রিয়ালের দিক থেকে দেখলে। শুধু মাঠের খেলাতেই নয়, নেতা রামোসের অনুপস্থিতি রিয়াল যে অনুভব করে প্রবলভাবে, শাখতার দোনেৎস্কের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরুর পর প্রতিযোগিতাটির সর্বোচ্চবারের চ্যাম্পিয়নরা সেটি বুঝল আবারও।

আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে বুধবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে রিয়ালকে ৩-২ গোলে হারিয়ে গেছে শাখতার। ইউক্রেনের ক্লাবটির কাছে হারের পর কোচ জিনেদিন জিদান থেকে শুরু করে ক্লাব রিয়ালকে পর্যন্ত ফের ভাবতে হচ্ছে রামোসের বয়স তো ৩৪ হয়ে গেল, তার বিকল্প দাঁড়াল কই!

২০১৮-১৯ মৌসুম থেকে ইউরোপ সেরার মঞ্চে রামোসকে ছাড়া খেলে সর্বশেষ ৮ ম্যাচের ৭টিতেই যে হারতে হয়েছে রিয়ালকে।

ঘরের মাঠে শেষ লিগ ম্যাচে কাদিজের কাছে হারের স্মৃতি নিয়ে নামা রিয়াল প্রথমার্ধেই পিছিয়ে পড়ে ৩-০ ব্যবধানে। সেই ২০০৫ সালে লিওঁর বিপক্ষে সবশেষ প্রথমার্ধে তিন গোল হজম করেছিল তারা, দেড়দশক পর আবারও স্মৃতির ধুলোঝাড়া। আর ঘরের মাঠে প্রথমার্ধে তিন গোল হজম করার স্মৃতি তো আরও আগের, সেই ২০০০ সালে।

মধ্যবিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তিনটি গোল দিলেও রিয়ালের একটি বাতিল হয়ে যায় ভিএআরের সাহায্যে, তাতে সান্ত্বনার ড্রটাও মেলেনি। ম্যাচ শেষে হারের বিশ্লেষণ করতে হচ্ছে কোচ জিদানকে, সঙ্গে দিতে হচ্ছে রামোসকে না খেলানোর যুক্তি।

জিদানের যুক্তির অবশ্য দাম আছে। শনিবার মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো। পয়েন্ট টেবিলের সাথে আত্মমর্যাদারও লড়াই বার্সার বিপক্ষে। তাতে যে খুব করে রামোসকে দরকার জিজুর। চ্যাম্পিয়ন্স লিগে তো সবে গ্রুপপর্ব শুরু, ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে সবসময়ই। কিন্তু লা লিগায় বার্সার কাছে হেরে বসলে বিরাট ক্ষতি। পয়েন্ট তো যাবেই, সঙ্গে বার্সার বিপক্ষে হার সামলে নিতে আরও কয়েকটি ম্যাচে বাজে অবস্থা যায় রিয়াল খেলোয়াড়দের মনোজগতে। বহুমুখী ক্ষতি!

Reneta

শেষ লিগ ম্যাচে কাদিজের বিপক্ষে চোট নিয়ে মাঠ ছাড়া রামোসকে তাই বিশ্রামে রেখেছিলেন জিদান। এল ক্ল্যাসিকোর আগে ঝুঁকি নিতে চাননি। ফলাফল, রামোস নেই, রামোস ছাড়া হারের তালিকাটা তাই লম্বা হল আরও একপ্রস্ত।

২০১৮-১৯ মৌসুমে গ্রুপপর্বে সিএসকে মস্কোর বিপক্ষে স্প্যানিশ ডিফেন্ডার ও নেতা রামোসহীন হার দিয়ে যে শুরু রিয়ালের, পরে আয়াক্স, পিএসজি, ম্যানচেস্টার সিটি ঘুরে চলতি মৌসুমে শাখতারের বিপক্ষে সেই বিবর্ণতা বহাল থাকল বার্নাব্যুর রাজাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগজিদানরামোসরিয়াললিড স্পোর্টসশাখতার
শেয়ারTweetPin

সর্বশেষ

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT