চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহা ২৫ বৈশাখ! রবীন্দ্র মেলায় মাতে চেতনা চত্বর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ০৮, মে ২০১৮
বিনোদন
A A

আহা ২৫ বৈশাখ! বাংলা ১৪২৫ সাল। কবিগুরুর ১৫৭ তম জন্মবার্ষিকী। রবীন্দ্র মেলায় মেতে উঠেছে চ্যানেল আই চেতনা চত্বর। ‘রবীন্দ্র মেলা সারা পৃথিবীর বাঙালির হৃদয়ের মেলা’ বলে মেলার উদ্বোধনে মন্তব্য করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। চ্যানেল আইয়ে সরাসরি সম্প্রচারিত মেলা উপভোগের আহ্বান জানান তিনি দেশ বিদেশের কোটি বাঙালিকে।

বর্ণাঢ্য আয়োজনে মঙ্গলবার বেলা ৩টায় চ্যানেল আই চেতনা চত্বরে বেলুন উড়িয়ে, গলায় রবীন্দ্র ছবি স্বম্বলিত উত্তরীয় জড়িয়ে ছোট ছোট বাহারি স্টল, গান-নাচ-আবৃত্তি আর শিশু-কিশোর চিত্রাঙ্কনে শুরু হয়েছে ১৩ তম ইগলু-চ্যানেল আই রবীন্দ্র মেলা। এবারের পৃষ্ঠপোষকতায় প্রথমবার সম্পৃক্ত হয়েছে ইগলু।

উদ্বোধনী ভাষ্যে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর বলেন, ‘তরুণ প্রজন্ম যত বেশি রবীন্দ্রনাথকে ভালোবাসবে, দেশকে ভালোবাসবে তত দ্রুত দেশ সাফল্যের সোপানে আরোহন করবে।’

১৩তম ইগলু-চ্যানেল আই রবীন্দ্র মেলার উদ্বোধনে বক্তব্য রাখছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর

মেলার উদ্বোধনীতে আরো বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, নাট্যজন আতাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সঙ্গীতজ্ঞ আজাদ রহমান, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক মেজর (অব.) কামরুল ইসলাম ভূঁইয়া, কবি ও সংসদ সদস্য কাজী রোজী, অভিনেত্রী আফসানা মিমি, রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী ইগলুর প্রধান নির্বাহী জিএম কামরুল হাসান।

শাইখ সিরাজ বলেন, সাহিত্যের সর্বক্ষেত্রে বিচরণকারী রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির মানস ও রুচিগঠনে অনন্য ভূমিকা পালন করেছেন। তার পল্লী, কৃষি ও স্বাস্থ্যভাবনা বিস্ময়কর। যা সময়ের তুলনায় যোজন যোজন অগ্রগামী।’

১৩তম ইগলু-চ্যানেল আই রবীন্দ্র মেলার উদ্বোধনে বক্তব্য রাখছেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ
Reneta

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন মানে বাঙালির জন্মদিন। বাঙালির জীবনের সমস্ত কিছুতে রবীন্দ্রনাথ মিশে গেছেন। মিশে থাকবেন। রবীন্দ্রনাথ আর বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় সৃষ্টি হয়েছে বাংলাদেশ।’

নাট্যজন আতাউর রহমান রবীন্দ্রনাথের ‘বাংলার মাটি-বাংলার জল’ মঞ্চ নাটক নির্দেশনা দিয়েছেন জানিয়ে বলেন, তিনি বাংলার কবি, বাংলাদেশের কবি। তার হৃদয় ও কাব্য-গীতিশক্তি বাংলাদেশের মাটি জলে পুষ্ট।

প্রথমবারের মত মেলার পৃষ্ঠপোষক হওয়া ইগলুর প্রধান নির্বাহী জিএম কামরুল হাসান প্রান্তিকে রবীন্দ্রনাথ চর্চাকে ছড়িয়ে দিতে চ্যানেল আইকে আহ্বান জানান। এবং সে প্রচেষ্টায় ইগলু পাশে থাকবে বলে নিশ্চিত করেন।

উদ্বোধনীতে আরো উপস্থিত ছিলেন রবীন্দ্র সংগীতশিল্পী লিলি ইসলাম, তপন মাহমুদ, আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম, ছড়াকার আসলাম সানী, চলচ্চিত্রকার আবু সাইয়ীদ প্রমুখ।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রবীন্দ্র গবেষণায় বিশেষ অবদানের জন্য অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানকে সম্মাননা জানানো হয় মেলার পক্ষ থেকে। তার হাতে সম্মাননা পত্র, ক্রেস্ট এবং সম্মাননা চেক তুলে দেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং নাট্যজন আতাউর রহমান।

ড. আতিউর রহমানের হাতে সম্মাননা তুলে দেওয়া হচ্ছে

‘আজি দখিনা দুয়ার খোলা’ রবীন্দ্র সংগীতে নাচের মধ্য দিয়ে শুরু হয় সন্ধ্যা সাতটা পর্যন্ত অনুষ্ঠানমালার। অনুষ্ঠানে অংশ নিচ্ছে রবীন্দ্রনাথ সংশ্লিষ্ট সংগঠন সুরের ধারা, সুর লহরী, সুরতীর্থ, উত্তরায়ণ প্রভৃতি। দুপুর তিনটা থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আই। অনুষ্ঠানের উদ্বোধনী অংশে উপস্থাপনায় ছিলেন অপু মাহফুজ ও মৌসুমী বড়ুয়া।

এছাড়া সকাল থেকে বিশেষ গানে গানে সকাল, বিশেষ তৃতীয় মাত্রা, নাটক ও সিনেমা প্রচার হচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়।

ছবি: তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আতাউর রহমানআতিউর রহমানচেতনা চত্বরফরিদুর রেজা সাগররবীন্দ্র মেলালিড বিনোদনশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ত্রিশালে নজরুল জয়ন্তী উদযাপনের বড় পরিকল্পনা

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ

মে ১১, ২০২৬

সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ১১, ২০২৬

বব মার্লেকে নিয়ে যে ৪ সিনেমা না দেখলেই নয়

মে ১১, ২০২৬

ঈদযাত্রা নিরাপদ করতে নৌপথে ৬ দফা নির্দেশনা

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT