চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আহা, বইমেলা! তোমাকেই বলি, এদের ভেতরটা জেগে উঠুক’

আদিত্য শাহীনআদিত্য শাহীন
১২:০১ অপরাহ্ণ ১০, মার্চ ২০২২
শিল্প সাহিত্য
A A

ফ্লাস্কের চা-কফি এখন বেশ গরম থাকে। আগের মতো উৎকট গন্ধও থাকে না। যেখানে চা পাওয়া যায় না, সে জায়গাটিকে বন্ধ্যা মনে হয়। বাঙালি এক’শ বছরে জীবনকে গতিশীল রাখার জন্য যে মন্ত্রটি গভীরভাবে শিখেছে, তা হচ্ছে ‘চলুন চা খাই’। বইমেলায় মানুষের ভীড় হিসেবে চায়ের এন্তেজামটা কম। এতে অনেক চা পিয়াসী কিঞ্চিত দামী কফি খেয়ে ঘোলের স্বাদ দুধে মেটাতে বাধ্য হন।

সেদিন সন্ধ্যার আলো আঁধারীতে এক সদ্য কৈশোর পেরুনো তরুণীকে দেখা গেল বইমেলায়। আর পাঁচজন পাঠক দর্শকের সঙ্গেই মিশে চলছিলেন। তার হাতে ভারী এক ফ্ল্যাস্ক হাতে। আমার পরিচিত কয়েকজন তার কাছ থেকে কফি খেয়েছেন। আমি কিছুক্ষণ মেয়েটিকে লক্ষ্য করলাম। খুব স্বাভাবিকভাবেই স্টলে স্টলে যাচ্ছেন। কফি’র প্রস্তাব রাখছেন। বিমুখ করছেন কম মানুষ। খাচ্ছেনই বেশি। হিসেব করলাম, তার ফ্লাস্কটি শেষ হতে খুব বেশি সময় লাগবে না। এই সময়ের মধ্যে কাঙ্ক্ষিত বাণিজ্য শেষে মেয়েটি ঘরে ফিরতে পারবে। আমি মেয়েটির কোনো ছবি তুলিনি।

আশা কিংবা হতাশার কিছু নয়। এটি একটি দৃশ্যপট। এর মধ্যে শিক্ষা আছে। সৎভাবে উপার্জনের শিক্ষা। পৃথিবীর উন্নত দেশগুলোতে কাজকে ছোটো করে দেখা হয় না। আমাদের দেশে মুখে এই কথার ফুলঝুরি ছোটানো হয়, কিন্তু কাজকেই শুরু গৌণ করে দেখা হয় না, কাজের সঙ্গে মানুষটিকেও গৌণ করে দেখা হয়। যে কারণে, বেকারত্ব থাকলেই সহজে যেকোনো কাজে নেমে যেতে পারে না সবাই।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খাদ্যের বিনিময়ে প্রাইভেট পড়াতে চাওয়া এক তরুণের আকুতি বেশ চাউর হয়। পরে ওই শিক্ষিত তরুণ কাজ পেয়েছেন, দারিদ্র ঘুঁচানোর মতো ব্যবস্থাও পেয়েছেন। কিন্তু ওই তরুণ যেকোনো কাজে নেমে পড়ার কথা ভাবতে পারেননি। রিক্সা চালাতে পারেননি। পথব্যবসায়ী বা হকার হতে পারেননি। তিনি নিজেকে একটি নির্দিষ্ট উচ্চতায় নিজেকে ভেবে বসেছিলেন। ঠিক ওই উচ্চতার কিছু না পেলে কিছু করবেন না।

তাই খাদ্যের বিনিময়ে প্রাইভেট পড়ানোর একটি পোস্ট দিয়ে তিনি বেশ জমিয়ে নিতে পারলেন। যা হোক, এটি তার নিজস্ব বুদ্ধি বিবেচনা ও সৃজনশীলতার ব্যাপার। খাদ্য মানুষের জীবনধারণের পূর্বশর্ত সন্দেহ নেই, কিন্তু খাদ্যের প্রার্থনায় কাজকে সামনে আনার মতো মনোদারিদ্র নিয়ে আরো অনেক কথা বলার সুযোগ রয়েছে। আমি ফ্লাস্ক হাতে চা বিক্রি করা মেয়েটির কথা ভাবলাম।

আমাদের দেশে সচরাচর এমন দৃশ্য দেখা যায়না। অসংখ্য তরুণ দেখা যায়, স্বামী পরিত্যক্তা নারী দেখা যায়, কিন্তু পরিচ্ছন্ন সুন্দর পোশাকের শিক্ষিত তরুণী চা বিক্রি করছেন, এমন দৃশ্য দেখে মনে হয়েছে তার এই সাহসটি অনেক দামী।

Reneta

বইমেলায় গতবারও দেখেছি শিশুরা লাভক্যাণ্ডি নিয়ে ঘুরছে। মানুষের সামনে গিয়ে হাত বাড়িয়ে দিচ্ছে। কেউ কিনছে, কেউ এমনিতেই কোমলমতি শিশুর মুখের দিকে তাকিয়ে দু’দশ টাকা দিচ্ছেন। এই ছদ্মবেশি ভিক্ষাবৃত্তি দেখে ওই শিশুদের জন্য মায়া হয়। কাল জানলাম, এক পরিবারের কয়েক শিশু বেরিয়েছে। মা তাদের পাঠিয়েছে। ওদের কথাবার্তা চালচলনে শিক্ষা আছে। সচেতনতা আছে। কিন্তু মানুষের সামনে হাত পাতার মধ্যে নিজের যে অক্ষমতা প্রকাশিত হয়ে পড়ে, সেই বোধটুকু ঘুমিয়ে আছে। আহা, বইমেলা! তোমাকেই বলি, এদের ভেতরটা জেগে উঠুক।

(চলবে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমর একুশে গ্রন্থমেলাবই মেলাবাঙালির সপ্তম ঋতু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’, ব্যবস্থা নিচ্ছে চীন-জাপান

জুলাই ১১, ২০২৬

মেসি যে যন্ত্রের মতো, স্কালোনিকে অবাক করে না

জুলাই ১১, ২০২৬

রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক

জুলাই ১১, ২০২৬

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমিরের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ

জুলাই ১১, ২০২৬

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT