চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহত বিএনপি নেতা খোকনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ কাদেরের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

নোয়াখালী-১ আসনের বিএনপি প্রার্থী, দলটির যুগ্ম-মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধের ঘটনায় পাল্টা অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: তারা আওয়ামী লীগের পার্টি অফিসে হামলা করতে গেলে পুলিশ হস্তক্ষেপ করেছে। সে অবস্থায় মাহবুব উদ্দিন খোকন আহত হয়েছেন। 

রোববার সকালে ফেনী রাজাঝির দিঘী পাড়স্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করতে এসে এসব কথা বলেন তিনি।

নোয়াখালীতে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের উপর গুলির ব্যাপারে ওবায়দুল কাদের বলেন: বিএনপি নিজেরাই পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায়। হামলার ছক তারাই তৈরি করেছে। আওয়ামী লীগের অফিসে হামলা করেছে, পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে। তারা পুলিশকে বাধ্য করেছে হস্তক্ষেপ করতে। সে অবস্থায় মাহবুব উদ্দিন খোকন আক্রান্ত হয়েছেন। তার গায়ে ছররা গুলি লেগেছে। তাকে হাসপাতালেও থাকতে হয়নি, প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরে গেছেন।

কাদের বলেন: বিএনপির হামলায় ইতোমধ্যেই নোয়াখালী ও ফরিদপুরে আওয়ামী লীগের দু’জন কর্মী নিহত হয়েছে। বিএনপির কোন কর্মীকে প্রাণ দিতে হয়নি। আহত-নিহত হয়েছি আমরাই। এ থেকে বোঝা যায় দেশে অস্থিতিশীলকারী তারাই, আওয়ামী লীগ নয়।

এসময় তিনি আরো বলেন: আমরা মঙাকে যেমন যাদুঘরে পাঠিয়েছি, তেমনি আগামী ৫ বছরে বাংলাদেশে বেকার ও দারিদ্রতাকে যাদুঘরে পাঠানো হবে। বিগত ১০ বছরে বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে, ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হবে। সব চ্যালেঞ্জকে মোকাবেলা করবে সরকার।

চক্রান্ত যতই হোক নির্বাচন ইনশাল্লাহ হবে, কোন অপশক্তিই ৩০ ডিসেম্বরের নির্বাচনকে বানচাল করতে পারবেনা বলে এ সময় দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Reneta

এসময় উপস্থিত ছিলেন ফেনী-০২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জাহানারা বেগম সুরমা, ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বি কম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন প্রমূখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচনওবায়দুল কাদেরবিজয় দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT