চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসুন প্রেসক্লাব নির্বাচনে আমরা অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াই

মুহম্মদ শফিকুর রহমান মুহম্মদ শফিকুর রহমান
৮:৩৪ পূর্বাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৬
মতামত
A A

সকল অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বপ্নের সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। তারই একটি পদক্ষেপ হল জাতীয় প্রেসক্লাবকে বর্তমান জমি দান। সেই জমির ওপর তারই কন্যা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা ৩১তলা বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স নির্মাণ করে দিচ্ছেন। সেই লক্ষ্যে গত দু’বছর ধরে বর্তমান কমিটি কাজ করে চলেছে। এতেও চিহ্নিত অশুভ শক্তি, কালো টাকার দানবদের বিরুদ্ধে লড়াই করে আজকের অবস্থানে এসেছি।

আমাদের ক্লাবের সাধারণ সদস্য অর্থাৎ পুরনো এবং নতুন সদস্যদের প্রতি আমি আমার অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জানাই যে তারা এই যুদ্ধে প্রেসক্লাবের পাশে ছায়ার মত লেগে থেকে সাহস ও শক্তি যুগিয়েছেন। রাজাকার মুক্ত করতে আমরা সবাই সব বিভেদ ভুলে গিয়ে কাজ করছি এবং রাজাকারদের বিরুদ্ধে জয়ী হয়েছি। আমাদের এই বিজয় দ্বিতীয়বারের মত মুক্তিযুদ্ধের জয়ের সঙ্গে তুলনীয়। আমরা এই প্রেসক্লাব থেকে রাজাকারদের বিতাড়িত করতে পেরেছি। তারপরও ছদ্মবেশী কিছু রাজাকার এখনো লুকিয়ে আছে। প্রেসক্লাবের সভাপতি হিসেবে আমি ও আমার সহযোদ্বারা প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী দিনে এই প্রেসক্লাবকে চিরতরে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ও রাজাকার মুক্ত করবোই করবো।

বঙ্গবন্ধুর দেয়া জায়গা এবং আমাদের স্বপ্নের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের প্রেসক্লাব হবে আধুনিক, মুক্তবুদ্ধিসম্পন্ন ও পেশাদার সাংবাদিকদের আশ্রয়স্থল, আবাসস্থল। আমরা সেই লক্ষ্যেই দিনরাত কাজ করে চলেছি। এ পথে আমাদের অনেক ষড়যন্ত্র চক্রান্ত অতিক্রম করতে হয়েছে। বাইরের শত্রু যেমন ছিল তেমন ঘরের।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসবে কর্ণপাত না করে নিজে আধুনিক ৩১ তলা বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। শুধু তাই নয়, সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে আমি এই কমপ্লেক্সের নির্মাণ নিয়ে দুশ্চিন্তার কথা জানালে তিনি সাহস দিয়ে বলেছেন, ভাববার প্রয়োজন নেই। আসলেই ভাবনার প্রয়োজন নেই। বিদেশি সাহায্য প্রত্যাখ্যান করে যখন পঞ্চাশ হাজার কোটি টাকা ব্যয়ে বিশ্বের অন্যতম দীর্ঘ সেতু নির্মাণ করেছেন, তাহলে সাংবাদিকদের দুশ্চিন্তার কারণ নেই।

আসুন আমরা সবাই যে যার জায়গা থেকে সব রকম ভেদাভেদ ভুলে গিয়ে স্বাধীনতা বিরোধী অশুভ শক্তি আর কালো করপোরেট ছোবলের বিরুদ্ধে এক ছাতার নীচে অবস্থান নেই। রুখে দাঁড়াই।

৩১ ডিসেম্বর প্রেসক্লাবের নির্বাচন। এই নির্বাচনে আপনার সুচিন্তিত মত ও একটি ভোট আমাদের সাহস জোগাবে, আমরা যে কাজ করেছি এবং ৩১তলা বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স নির্মাণসহ চলমান উন্নয়ন ও সংস্কার কাজে আমাদের শক্তি জোগাবে। দায়িত্ব নেয়ার পর থেকে ১৯ মাসে আমরা ৬’শ ৪৮জন নতুন সদস্য করেছি। আপনাদের ভোটে পুনর্নির্বাচিত হলে সদস্যপদ প্রদান অব্যাহত রাখব।

আসুন এই নির্বাচনে আমাদের ফোরামকে নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার সাথে মূলধারার অগ্রযাত্রায় শরীক হই। আমরা সত্যের পথে চলেছি। রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, “সত্য যে কঠিন/ কঠিনেরে ভালোবাসিলাম/ সে কখনো করে না বঞ্চনা…”।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

ট্যাগ: জাতীয় প্রেসক্লাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বড় সংগ্রহের আশা জাগিয়ে ২৩৬ করল বাংলাদেশ

পরবর্তী

জাপানে চিকিৎসা পদ্ধতিতে মাতৃগর্ভের স্বাদ!

পরবর্তী

জাপানে চিকিৎসা পদ্ধতিতে মাতৃগর্ভের স্বাদ!

নতুন বছরের অপেক্ষায় গুগল ডুডল

সর্বশেষ

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ইরান-ওমান

আগস্ট ২৬, ২০২৬

দুই প্রজন্মের মাঝে ভালোবাসার সেতুবন্ধন

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT