চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসিফের গানের মডেল জয়, সঙ্গে তানহা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

অভিনেতা, নির্মাতা সর্বশেষ উপস্থাপনায় সাফল্য পাওয়ায় হাওয়ায় উড়ছেন শাহরিয়ার নাজিম জয়। টিভি পর্দা থেকে শুরু করে স্টেজ কিংবা কর্পোরেট শো; সবখানেই উপস্থাপক জয় প্রশংসায় ভাসছেন। এগুলো পুরনো খবর। নতুন খবর হলো, তিনি মিউজিক ভিডিওর মডেল হলেন।

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফের গাওয়া গানটিতে মডেল হিসেবে দেখা যাবে জয়কে। তার সঙ্গে ভিডিওতে আছেন চিত্রনায়িকা তাহনা তাসনিয়া। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন জয়।

গেল বছর একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন শাহরিয়ার নাজিম জয়। দ্বিতীয়বারের মতো মিউজিক ভিডিওতে কাজ করলেন তিনি। তার সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন তানহা তাসনিয়া। এফডিসির একটি শুটিং ফ্লোরে শনিবার গানটির শুটিং হয়েছে। গান ভিডিও নির্মাণ করছেন কোরিওগ্রাফার হাবিব। এসএস মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে এটি।

চ্যানেল আই অনলাইনকে জয় বলেন, নাটক, সিনেমায় যা কাজ করেছি সেগুলোর একটা আমল চলে গেছে। মানে ট্রেন্ড পরিবর্তন হয়েছে। কাজের ধরণও বদলে গেছে। টেলিভিশন নাটকের চেয়ে ইউটিউবের কাজ যেমন শর্টফিল্ম, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও এগুলো অত্যন্ত চমৎকারভাবে নির্মিত হচ্ছে। কাজগুলো মানুষ দেখছে, সরাসরি মানুষ তাদের ফিডব্যাক জানাচ্ছে। সেই চিন্তা থেকে মিউজিক ভিডিওতে কাজ করলাম।

এদিকে, তৃতীয়বারের মতো মিউজিক ভিডিওর মডেল হয়েছেন নায়িকা তানহা তাসনিয়া। গায়ক আসিফের একটি গানের মডেল হলেও শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে প্রথম কাজ করলেন তিনি। এ তিনি বলেন, পুরোপুরি গল্প নির্ভর একটি মিউজিক ভিডিও। গানটি খুবই সুন্দর। আসিফ ভাইয়ের সেই পুরাতন ফ্লেবার আছে গানের মধ্যে। জয় ভাইয়ের সঙ্গেও কাজের অভিজ্ঞতা দারুণ।

আসিফের গাওয়া ও জয়-তানহার এই মিউজিক ভিডিওর নাম ‘দীর্ঘশ্বাস’। গানের কথা লিখেছেন মেহেদি হাসান লিমন, সুর করেছেন মো. মিলন, সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। গানটি শিগগির এসএস মাল্টিমিডিয়ার ইউটিউবে মুক্তি পাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফ আকবরতানহা তাসনিয়ামিউজিক ভিডিওলিড বিনোদনশাহরিয়ার নাজিম জয়
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT