চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আসাম’ ভাষা শহীদ দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা

শাকের আদনানশাকের আদনান
১০:১৪ পূর্বাহ্ণ ১৯, মে ২০১৫
বাংলাদেশ
A A

আসামের ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছে আসামের বাংলাভাষা সংগ্রাম পরিষদ।

ফুল দিতে এসে ভাষা সংগ্রামী শামছুল হুদা বলেন, বাংলা ভাষা-ভাষীর একটা আধিক্য ছিল, তখন তারা নিতে পারল না। আমাদেরও একটা অধিকার আছে যে ভাষা মর্যাদা দিতে হবে। তখন তারা একটা আন্দোলন করল একটা সংগ্রাম পরিষদ গঠন করল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলা ভাষাকে সুরক্ষা প্রদান করতে হবে, বাংলা ভাষার সুরক্ষা প্রদান করতে হবে। সেই বিষয়ে যেমন বাঙ্গালী জাতি ঐক্যবদ্ধ থাকবে ঠিক একইভাবে আজকে পৃথিবীর সকল মাতৃভাষার সুরক্ষার উৎস কিন্ত এই বাংলা ভাষা।

তৎকালীন পূর্ব বাংলার মতো ভারতের আসামেও বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছিলো বাঙালীরা। বৃটিশ ভারতে আসাম রাজ্যে অহমীয়ার মতো বাংলা ভাষাও রাজ্য ভাষার মর্যাদা পেতো। কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর কেড়ে নেয়া হয় সে মর্যাদা।

১৯৫২ সালের বাংলাদেশের ভাষা আন্দোলনের মতো ১৯৬১ সালে ভারতের আসাম রাজ্যেও বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন আসামের বাঙ্গালিরা।

১৯৬০ সালে  তৎকালীন রাজ্য সরকার বাংলাকে বাদ দিয়ে শুধুমাত্র অহমীয়া ভাষাকে আসামের রাজ্য ভাষার স্বীকৃতি দেয়। এতে উপেক্ষিত হয় এক বৃহৎ ভাষা গোষ্ঠী। মাতৃভাষা বাংলার জন্য শুরু হয় তুমুল আন্দোলন। বিভিন্ন ছাত্র সংগঠনের মিলিত প্রয়াসে গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ। বদরপুর, আলিপুর, বরইগ্রাম, করিমগঞ্জসহ সকল স্থানে প্রতিবাদের ঝড় ওঠে।

Reneta

১৯ মে ভোর থেকেই বিভিন্ন জায়গায় ও সরকারী দপ্তর আন্দোলনকারীদের পিকেটিংয়ে অচল হয়ে পড়ে। আসাম রাজ্য পুলিশ ক্রমেই হিংস্র হয়ে ওঠে এবং দুপুরে গুলি চালিয়ে শিলচর রেলস্টেশনে একজন নারীসহ ১১জনকে হত্যা করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামবাংলা ভাষাশহীদ মিনার
শেয়ারTweetPin

সর্বশেষ

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT