ভারতে আসামের কোলোহি নদীতে নৌকা ডুবে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, অতিরিক্ত যাত্রীদের চাপের কারণে নদীর মাঝখানে গিয়ে নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে গেলে ওই প্রাণহানি হয়।
নৌকাটিতে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত না হলেও, ধারণা করা হচ্ছে দুই শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। অনেকেই সাঁতরে নদী তীরে পৌঁছালেও এখনও নিখোঁজ রয়েছে আরও অনেকে।






