আন্তর্জাতিক

আসামে জঙ্গি হামলায় হামলাকারীসহ ১৩ জন নিহত

আসামে জঙ্গি হামলায় হামলাকারীসহ ১৩ জন নিহত

আসামের কোকরাঝাড়ে জঙ্গি হামলায় ১৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারীও রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোকরাঝাড় মার্কেটের খুব কাছের একটি এলাকায় হামলাটি হয়েছে। ঘটনার পরপরই হামলাকারীরা দৌঁড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।

তবে, হামলার ঘটনায় কতোজন জড়িত ছিলো তা এখনো জানা যায়নি। এরইমধ্যে, হামলার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন আসামের মূখ্যমন্ত্রী সর্বোনন্দ সনোয়াল।

বিষয়:আসাম জঙ্গি হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…