চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসাদের শক্ত ঘাঁটিতে সিরিজ হামলায় নিহত অর্ধশতাধিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ২৩, মে ২০১৬
আন্তর্জাতিক
A A

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শক্ত ঘাঁটিতে সিরিজ বােমা হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় মিডিয়ার বরাতে তাৎক্ষণিকভাবে ৬৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিবিসি।

বিস্ফােরণগুলো ঘটেছে তারতুয়াস এবং জাবেলহ শহরে। হামলার বেশ কয়েকটি ছিল আত্মঘাতী ছিল বলে জানিয়েছে সিরিয়া যুদ্ধের দিকে নজর রাখা যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘দ্য সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস’। 

স্থানীয় মিডিয়া বলছে, হামলার টার্গেট ছিল ব্যস্ত বাস টার্মিনাল ও হাসপাতাল।

সিরিয়ার অন্যান্য অংশে হামলার হলেও এই এলাকায় এমন হামলার ঘটনা এর আগে দেখা যায়নি। এই হামলার পেছনে ইসলামিক স্টেট (আইএস) রয়েছে বলে জানিয়েছে একটি সংবাদ সংস্থা।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, এক আত্মঘাতী হামলাকারীর পায়ে বােমা বোমা বাধা ছিল এবং সে তারতুয়াসের বাস টার্মিনালে বিস্ফােরণ ঘটায়।

রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সানা জানায়, তারতুয়াসের বাস টার্মিনালে বিস্ফােরণের প্রায় একই সময়ে জাবেলহ শহরের আরেকটি বাস টার্মিনালে মর্টার হামলা হয়।

Reneta

জাতিসংঘের হিসেব মতে, গত পাঁচ বছরের গৃহযুদ্ধে প্রায় তিন লাখ সিরিয়ান নিহত হয়েছেন। আহত ও দেশ ছাড়া হয়েছে লাখ লাখ মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিরিয়াসিরিয়া যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

জাপানে শক্তিশালী ভূমিকম্পে বহু হতাহত

জুলাই ২৯, ২০২৬

টেলিভিশনের বিকাশে বিটিভির সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের ভূমিকা স্মরণ

জুলাই ২৯, ২০২৬

‘স্পাইডারম্যান’র টিকিট পেতে সিনেপ্লেক্সে উপচে পড়া ভিড়

জুলাই ২৯, ২০২৬

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

জুলাই ২৯, ২০২৬

২৫ বছর পূর্তি উপলক্ষে প্রাচ্যনাটের রজতজয়ন্তী উৎসব

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT