চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসল সালাহ, ‘নকল’ সালাহ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ০৮, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
বাঁয়ে মিশরের সালাহ, ডানে ইরাকি সালাহ

বাঁয়ে মিশরের সালাহ, ডানে ইরাকি সালাহ

অমিলই যেন খুঁজে পাওয়া দায়! একই রকম চুল, একই রকম গাল ডোবানো দাড়ি, উচ্চতাও প্রায় সমানই। সঙ্গে গায়ে যদি জড়ান লিভারপুলের জার্সি, তাহলে তো কে আসল কে নকল সেটাই বোঝা মুশকিল হয়ে দাঁড়ায়! ইরাকের হুসেইন আলী তাই যেন মিশরের মোহামেদ সালাহরই অবিকল প্রতিমূর্তি। ইরাকের মানুষ ভালোবেসে তার নাম দিয়েছে ‘ইরাকি সালাহ’!

শুধু চেহারাই নয়, আসল সালাহর মতো নিজেও একজন ফুটবলার হুসেইন আলী। খেলেন ইরাকের আল জাওয়ারাহ ক্লাবে। মিশরের বিখ্যাত সালাহর পদচিহ্ন অনুসরণ করে খেলতে চান লিভারপুলেও।

প্রতি কাজেই সালাহকে অনুসরণ করেন বলে সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে জানিয়েছেন ২০ বছর বয়সী হুসেইন, ‘আমরা কিন্তু একই পজিশনে খেলি। প্রতিটা পদেই আমি তার চলাফেরা অনুসরণ করার চেষ্টা করি। ম্যাচ শুরু হওয়ার আগে তিনি কুরআন পড়েন, খোদার কাছে প্রার্থনা করেন। আমিও কুরআন পড়ি আর খোদার কাছে দোয়া চাই।’

Banglabid

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে চোটে পড়ে বিশ্বকাপে এখনও পর্যন্ত নিশ্চিত নন সালাহ। অন্যদিকে লিভারপুলের জার্সি পরে রাস্তায় বেরোলে লোকজন ভুলে হুসেইনকেই ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো’ বলে শুভকামনা জানাচ্ছে। এমনকি সালাহ যেদিন চোটে পড়লেন, সেদিন দূরদূরান্ত থেকে মানুষজন এসে দেখে গেছে হুসেইনকে।

সালাহ ভক্তদের আবদার মেটাচ্ছেন ইরাকি সালাহ

‘সালাহ যেদিন চোটে পড়লেন, লোকজন এসে আমাকে দেখতে শুরু করল; যেন আমিই চোটে পড়েছি। আমার প্রতিবেশীরা রাস্তায় দেখলেই দ্রুত সুস্থ হয়ে যাবে বলে শুভকামনা জানান নিয়মিত।’

সালাহ ভক্তদের মধুর অত্যাচার নিয়মিত সহ্য করতে হয় হুসেইনকে, ‘আমরা লেবানিস ক্লাব আল আহেদের বিপক্ষে খেলতে গিয়েছিলাম। সেখানের লোকজন আমার সঙ্গে দেড় ঘণ্টা ধরে ছবি তুলেছে।’

Reneta

‘কিছুদিন আগে আমি একটি শপিং মলে গিয়েছিলাম। সেখানকার গার্ড, পরিচ্ছন্ন কর্মী থেকে শুরু করে মেয়েরাও আমার সঙ্গে ছবি তুলেছে।’ হুসেইন উচ্ছ্বাস গোপন না বলে চলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহামেদ সালাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাদক বিরোধী অভিযান: উত্তরবঙ্গের তিন জেলায় নিহত ৩

পরবর্তী

কাবেরী গায়েনকে হত্যার হুমকি

পরবর্তী

কাবেরী গায়েনকে হত্যার হুমকি

বড় বাজেট বাস্তবায়নের ক্ষমতা সরকারের আছে: ওবায়দুল কাদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নিয়ে যা বলল ভারত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT