চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসলাম চৌধুরীর বিরুদ্ধে সরকার উৎখাত ষড়যন্ত্রের প্রমাণ

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৪:৫৫ অপরাহ্ণ ২৬, মে ২০১৬
রাজনীতি
A A

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে সরকার উৎখাত ষড়যন্ত্রের প্রমাণ পাওয়ার দাবি করেছেন পুলিশের আইজি। তিনি বলেছেন, সরকারের পতন ঘটাতে মোসাদের সঙ্গে আর্থিক চুক্তির কথা স্বীকার করেছেন ওই বিএনপি নেতা। 

ইসরাইলী লিকুদ পার্টির নেতা এবং সে দেশের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর দেখা হয়েছিল ভারতে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি প্রকাশ হলে গণমাধ্যমে খবর আসে গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠক করেছেন আসলাম চৌধুরী।

ওই বৈঠকটি ছিলো সরকার উৎখাতের ষড়যন্ত্র, এমন অভিযোগে তাকে গ্রেফতার করে তদন্ত শুরু করে ডিবি। রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামে এক অনুষ্ঠান শেষে তদন্তের অগ্রগতি নিয়ে কথা বলেন পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক।  বলেন, জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে যেসব তথ্য-উপাত্ত দিয়েছেন তাতে স্পষ্ট প্রতীয়মান হয়েছে যে সে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলো। তারা মোসাদের সঙ্গে, ইসরাইলী গোয়েন্দা সংস্থার সাথে, ইসরাইলী লিকুদ পার্টির সঙ্গে যোগাযোগ করে দেশে অরাজকতা সৃষ্টি করার, এখানে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার, সরকারকে অজনপ্রিয় করে, ষড়যন্ত্রের মাধ্যমে সরকারকে উৎখাতের একটা প্রচেষ্টা চালাচ্ছিলো। 

অন্য সহযোগীদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানিয়েছেন আইজিপি। জানিয়েছেন, তার সঙ্গে কিছু সহকর্মী ছিলো। তাদের গ্রেপ্তার করতে পারলেই পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে। তখন বোঝা যাবে কারা লাভবান হচ্ছে, কারা এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। লিকুদ পার্টির নেতা মেন্দি সাফাদির সঙ্গে অর্থের বিনিময়েই কন্টাক্ট হয়েছে। সে তাকে টাকা দিবে বিনিময়ে তারা সরকার উৎখাতের চেষ্টা চালাবে বলে স্বীকার করেছে।

আজই তার বিরুদ্ধে ডিবি ইন্সপেক্টর গোলাম রব্বানী বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করবেন বলে জানিয়েছে ডিবি। ইতোমধ্যে ওই মামলা দায়েরের অনুমোদন দিয়েছে সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসলাম চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মাঝ আকাশে ৩ পাইলট অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তদন্তে ব্রিটিশ এয়ারওয়েজ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে পথ আটকে দিলেন রিয়া যাদব

জুলাই ২৩, ২০২৬

মেহেরপুরের “মেহের সাগর কলার” জিআই পণ্যের স্বীকৃতিতে উচ্ছ্বসিত চাষী

জুলাই ২৩, ২০২৬

ম্যানসিটিতে ২০৩০ পর্যন্ত থাকবেন ফোডেন

জুলাই ২৩, ২০২৬

জামায়াতে ইসলামী ও এনসিপিকে মিথ্যার রাজনীতি পরিহার করতে হবে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT