চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসরের আগেরদিনও হাহাকারের নাম ‘স্ট্রাইকার’

নাজিম আল শমষের নাজিম আল শমষের
৭:৫৩ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সিলেট থেকে: ‘১০-১৫ বছর ধরে তো স্ট্রাইকার নেই। একজন মূল স্ট্রাইকার দরকার আছে। আমরা তো খুব একটা গোল করি না। যখন খুব চাপের সময় তখন গোল করতে হবে।’

কথাগুলো বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার। বঙ্গবন্ধু গোল্ড কাপের পর্দা ওঠার আগেরদিনও দলে একজন নিখাদ স্ট্রাইকারের অভাব নিয়ে হাহাকার। অভাবটা কতখানি সেটা লাল-সবুজদের অভিজ্ঞ ডিফেন্ডারের অসহায় কণ্ঠেই ফুটে উঠল।

সিলেট জেলা স্টেডিয়ামে সোমবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে স্বাগতিক বাংলাদেশ ও লাওসের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপের পঞ্চম আসরের। গ্রুপ ‘বি’তে দুই দলের আরেক প্রতিপক্ষ র‍্যাঙ্কিংয়ে ১১৪তম স্থানে থাকা শক্তিশালী ফিলিপিন্স।

প্রথম ম্যাচের প্রতিপক্ষ লাওস হওয়ায় খানিকটা স্বস্তিতে থাকতে পারত বাংলাদেশ। গত মার্চে এ দলটির বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও দারুণ এক ড্র দিয়ে দুই বছরের আন্তর্জাতিক নির্বাসন থেকে ফিরেছিল বাংলাদেশ ফুটবল দল। তার উপর র‍্যাঙ্কিংয়ে ১৭৯তম স্থানে থাকা দলটি বাংলাদেশে এসেছে নিজেদের মূল তিন তারকাকে ছাড়া। থাই লিগে খেলা ওই তিন ফুটবলার জাতীয় দলে খেলার জন্য পাননি ক্লাবের ছাড়পত্র।

দলের অন্যতম তিন সদস্য না থাকায় লাওস হয়ত খানিকটা পিছিয়ে থাকবে। তাতে বাংলাদেশের আদৌ কোনো লাভ আছে? সঠিক সময়ে গোল করার মতো একজন ফরোয়ার্ড খুঁজে না পেলে লাল-সবুজদের প্রতিপক্ষের দুর্বলতা নিয়ে ভাবার সময় কই নিজেদেরটা ছেড়ে।

একমাস আগেও সাফে যে তিন গোলে ভুটান ও পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ, তার দুটি এসেছিল একজন ডিফেন্ডারের থেকে, নামটা তপু বর্মণ। ফরোয়ার্ডদের ব্যর্থতার ভীষণ রকম মাশুল দিতে হয়েছিল নেপালের বিপক্ষে তৃতীয় ম্যাচে। গোলরক্ষক সোহেলের শিশুতোষ ভুলে ৩২ মিনিটে পিছিয়ে পড়ে বাকি ৬৮ মিনিটকে কাজেই লাগাতে পারেননি দলের ফরোয়ার্ডরা। ফলাফল, দুই ম্যাচ জিতেও গ্রুপপর্ব থেকে বাদ পড়ার হতাশায় ডুবেছে স্বাগতিকরা।

Reneta

এবার সমস্যা আরও প্রকট। চোটের কারণে ফরোয়ার্ড সাদ উদ্দিনকে দলে নিতে পারেননি লাল-সবুজ কোচ জেমি ডে। দলে থাকছেন না মিডফিল্ডার ফাহাদও। ফর্মে না থাকায় বাদ পড়েছেন আরেক ফরোয়ার্ড শাখাওয়াত হোসেন রনি। ফর্মে থাকা সাদ ও ফাহাদকে দলে না পাওয়ার হতাশা লুকাতে পারেননি জামাল, ‘সাদ ও ফাহাদ অবশ্যই ভালো খেলোয়াড়। এশিয়ান গেমস ও সাফে ওরা ভালো খেলেছে। তবে আশা করি আমরা ওদের অভাবটা কাটিয়ে উঠতে পারবো।’

ফরোয়ার্ডদের অভাব পূরণে জাফর ইকবালকে দলে জায়গা দিয়েছেন জেমি ডে। লাওসের বিপক্ষে মার্চে পিছিয়ে পড়া ম্যাচে ৮১ মিনিটে তার গোলেই খেলায় ফিরেছিল লাল-সবুজরা। মালদ্বীপের ক্লাব নিউ রেডিয়েন্টসের বিপক্ষে গোল করা তৌহিদুল আলম সবুজও ঠাই পেয়েছেন দলে। এশিয়ান গেমসে ভালো করা মতিন মিয়াও খেলতে পারেন লাওস ম্যাচে।

তরুণদের নিয়ে গড়া দলকে সবমিলিয়ে কঠিন পরীক্ষাই দিতে হবে, মানছেন জেমি ডেও। এই ম্যাচ জিতলেই পরিষ্কার হতে পারে সেমির পথ। সেই চিন্তা মাথায় রেখে শিষ্যদের সেরাটা দিতে বলছেন এ ব্রিটিশ কোচ, ‘তরুণদের নিয়ে ভালো একটা দল গড়েছি। আশা করি তারা তাদের সেরাটাই দেবে। তবে ম্যাচটা কঠিন হবে। সবকিছু মাথায় রেখেই আমরা মাঠে নামবো। সেমিফাইনালে যাওয়ার চেষ্টা করবো।’

তরুণ এক দল নিয়ে নামছে লাওসও। বঙ্গবন্ধু গোল্ড কাপ খেলে এশিয়া কাপ ও আশিয়ান গেমসের জন্য দলকে সুসজ্জিত করাই লক্ষ্য তাদের। মার্চে বাংলাদেশের বিপক্ষে খেলা দলটির মোট ৮জন থাকছে না। স্বাগতিক হওয়ায় অবশ্য বাংলাদেশকেই এগিয়ে রাখছেন লাওস কোচ মাইক অং মুন, ‘সাফের সেমিতে উঠতে না পারাটা বাংলাদেশের জন্য অনেক দুঃখজনক। জেমির অধীনে দলটা বেশ গুছিয়ে উঠেছে। আমরা আমাদের তরুণ দলটাকে এখান থেকে কিছু শিখিয়ে নিয়ে যেতে যাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু গোল্ড কাপ-২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবি অযৌক্তিক: কাদের

পরবর্তী

‘ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করবে’

পরবর্তী
ডিজিটাল নিরাপত্তা আইন

‘ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করবে’

নিউ মিডিয়ার যুগে সঠিক পথে চ্যানেল আই

সর্বশেষ

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT