চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে হাজার হাজার গরু

সোমা ইসলাম সোমা ইসলাম
১:৩৫ পূর্বাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

বাজারে কোরবানির পশুর ব্যাপক সংকট, দেশে ভারতীয় পশু আসছে না- বহুল প্রচারিত এই তথ্য মোটেই ঠিক নয়। চ্যানেল আইয়ের অনুসন্ধানে দেখা গেছে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বহু পয়েন্ট দিয়ে হাজার হাজার গবাদি পশু প্রবেশ করছে বাংলাদেশ সীমানায়। ভারতীয় ব্যবসায়ীরাই পশু পৌঁছে দিচ্ছে বাংলাদেশ সীমান্তে।

রাজশাহী সীমান্ত এলাকায় পশুর কারবার দেখার পর এবারের লক্ষ্য ছিলো চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত। শেষ বিকেলে প্রথমে গন্তব্যস্থল সীমান্ত শহর চাঁপাইনবাবগঞ্জ। পথে পথেই সন্ধ্যা গড়ায়, রাতের মহাসড়কে শুধুই গরু বোঝাই ট্রাক। শহর শেষে বাকের আলী সীমান্তে পৌঁছাতে পৌঁছাতে সুনসান নিশুতি রাত, প্রায় পৌনে ১টা।

দু’টো পর্যন্ত কোনো মতে এগিয়ে যায় গাড়ি। তারপর আর গাড়ি চলার পথ নেই, পা চালিয়েই এগিয়ে যেতে হলো পদ্মা পাড়ের দিকে। এ এক অভাবনীয় দৃশ্য, চারিদিকে সুনসান নীরবতা। ঘুটঘুটে অন্ধকারে শ্যালো নৌকার আওয়াজ কানে আসতে লাগলো। ক্যামেরার আলো ফেলতেই দেখলাম গন্তব্যে পৌঁছে গেছি।

Banglabid

নদীতে গরুভর্তি নৌকা, ধীরে ধীরে একের পর এক এসে থামছে পাড়ের কাছে। ব্যবসায়ীদের হাঁকডাকে গরুর দল একের পর এক ঝাঁপিয়ে পড়ছে নদীতে পাড়েরই কাছে, তারপর একে একে উঠে আসছে পাড়ে। সেগুলো জড়ো করা হয় খাটালে। মধ্যরাতে এই দৃশ্য দেখায় আমাদের সঙ্গী ছিলো বিজিবি।

ওই রাতের আঁধারে গরু ব্যবসায়ীরা খুব একটা কথা বলতে চাইলেন না। এটুকুই জানালেন, সীমান্ত থেকেই ভারতীয় ব্যবসায়ীরা গরু পৌঁছে দিচ্ছে এবং প্রচুর ভারতীয় গরু বাংলাদেশে আসছে। কখনো তার সংখ্যা ৩০, কখনো ৪০, কখনো বা ৫০।

সেই রাতেই কথা হল চাঁপাইনবাবগঞ্জের বিজিবি’র শীর্ষ কর্মকর্তার সঙ্গে। চাঁপাইনবাবগঞ্জ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মিন্নাত আলী জানান, কোরবানি নিয়ে আশংঙ্কার কোন কারণ নেই।

Reneta

তিনি বলেন, ভারত থেকে গরু আসতে বাধা দেওয়া হবে না। কিন্তু বাংলাদেশের রাখাল বা অন্য কোনো ব্যক্তি যেন সীমান্ত পেরিয়ে ভারতে না যায় সেদিকে খেয়াল রাখা হচ্ছে।

ভারত থেকে কোরবানির ঈদের আগ পর্যন্ত গরু আসতে থাকবে বলেই জানান ভারপ্রাপ্ত বিজিবি অধিনায়ক।

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন করিডোর দিয়ে আসা সীমান্তের খাটালগুলোও ভর্তি ভারতীয় গবাদী পশুতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোরবানিকোরবানির পশুভারতীয় গরু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

পরবর্তী

লা লিগায় মাঠে নামছে বার্সেলোনা-লেভান্তে

পরবর্তী

লা লিগায় মাঠে নামছে বার্সেলোনা-লেভান্তে

সন্তানদের যে দৃশ্য দেখতে দেননি শাহরুখ (ভিডিওসহ)

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT