চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে ভৌতিক ওয়েব সিরিজ ‘টেলিফোনিক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৮
বিনোদন
A A
সজল

ভূতুড়ে গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ টেলিফোনিক। মনসুর রহমান চঞ্চলের গল্প ও চিত্রনাট্যে এটি নির্মাণ করছেন সরদার রোকন। গেল ২৯ সেপ্টেম্বর শুরু হয়েছিল এর শুটিং, আজ ২ অক্টোবর শেষ হচ্ছে ‘টেলিফোনিক’র নির্মাণ কাজ।এই ওয়েব সিরিজের অভিনয় করছেন সজল, আজমেরী আশা, মাসুম আজিজ, অদ্বিতীয়া, জিদান, মেরাজ, সোহাগ প্রমুখ।

নির্মাতা সরদার রোকন চ্যানেল আই অনলাইনকে বলেন, ৮ পর্বে ‘টেলিফোনিক’ ওয়েব সিরিজটি নির্মিত হচ্ছে। তিনি বলেন, আগামী ১০ অক্টোবর থেকে ওয়েব সিরিজটি প্রচারে আসবে। বঙ্গবিডি নতুন অ্যাপ ‘ওয়াচ মোর’-এ এটি প্রকাশ হবে। এই ওয়েব সিরিজ দিয়ে অ্যাপটি যাত্রা শুরু করবে। প্রতি পর্বের ব্যাপ্তিকাল ১০ মিনিট।

সজল-আশাকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন নির্মাতা

একাধিক দর্শক প্রিয় নাটক, টেলিফিল্ম নির্মাণ করেছেন নির্মাতা সরদার রোকন। এই প্রথমবার তিনি ওয়েব সিরিজ বানাচ্ছেন। বললেন, অনলাইনে ওয়েব সিরিজের কাজ করে মনে হয়েছে এটা অনেক বেশি ভালো প্ল্যাটফর্ম। এখানে বাজেটও ভালো থাকে। যেখানে যেটা দরকার সঠিকভাবে ব্যবহার করা যাচ্ছে। লম্বা সময় থাকছে।

‘টেলিফোনিক’ দিয়ে প্রথমবার ওয়েব সিরিজের কাজ করলেন সজল। বললেন, নাটক, বিজ্ঞাপন, সিনেমা সবখানেই কাজ করে অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে। এবার প্রথমবার ওয়েব সিরিজে কাজ করলাম। পুরোপুরি ভৌতিক গল্প। ভালগার কিছু নেই। তবে অনেক টুইস্ট রয়েছে। পর্ব নয়, প্রতিটি দৃশ্যে টান টান উত্তেজনা থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবদুন নূর সজলওয়েব সিরিজলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপ ফাইনাল: প্রথমার্ধে এগিয়ে মোহামেডান

মে ২০, ২০২৬

‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ নিয়ে কাল আসছে নতুন ওটিটি

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

টিকা স্বল্পতার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই মাস পর হরমুজ প্রণালি অতিক্রম করেছে দুটি চীনা ট্যাংকার

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ব্যক্তি উদ্যোগেও সরকারি খাল খনন করা যাবে’

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT