চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে অ্যানিস্টনের আত্মজীবনী, থাকছে ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পেছনের গল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২১
বিনোদন
A A

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তার সম্পর্ক, বিচ্ছেদ, নতুন সিনেমা সব কিছুই থাকে আলোচনায়। ফিল্ম ইন্ডাস্ট্রিতে সফলতা পাওয়া এই তারকা এবার লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। নিজের জীবন সম্পর্কে ভক্তদের জানাতে বই লিখছেন তিনি।

এক বছর আগেই আত্মজীবনী লেখার সিদ্ধান্ত নিয়েছিলেন জেনিফার অ্যানিস্টন। তখন থেকেই চলছে ভক্তদের জল্পনা কল্পনা। মায়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, ব্র্যাড পিটের সঙ্গে বিয়ে, বিচ্ছেদ সব কিছু সম্পর্কেই জানাবেন অভিনেত্রী। গত এক বছরে মহামারীর কারণে শুটিং এর ব্যস্ততা ছিল না অভিনেত্রীর। অবসর সময়টাকে লেখালেখির কাজে লাগিয়েছেন অ্যানিস্টন।

‘ন্যাশনাল এনকুইরার’-এ বলা হয়েছে, ‘ব্র্যাড পিটের সঙ্গে ভেঙ্গে যাওয়া সম্পর্ক এবং মায়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সম্পর্কে জানানো হবে বইতে। জেনিফারের আত্মজীবনীর চাহিদা অনেক। তিনি কোয়ারেন্টাইনের বেশিরভাগ সময় স্মৃতি ঘেঁটে বই লেখার কাজে ব্যয় করেছেন।’

‘ন্যাশনাল এনকুইরার’-এ আরও বলা হয়েছে, ‘তিনি বইয়ের ব্যাপারে মুখ খুলছেন না। তবে তার জীবনের সব গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হবে বইতে।’

সম্প্রতি ‘ফ্রেন্ডস’ তারকা ডেভিড শুইমারের সঙ্গে জেনিফার অ্যানিস্টনের প্রেমের সম্পর্কে জড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছে। ‘ক্লোজার’-এর খবর অনুযায়ী কিছুদিন আগে ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘জি ফাইভ’-এ ‘ফ্রেন্ডস রিইউনিয়নের’ পর নাকি এই দুই তারকা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। জেনিফারের বাড়িতে নাকি ইদানীং অনেকটা সময় কাটান ডেভিড। তাদের দুজনকে একসঙ্গে বিভিন্ন জায়গাতেও দেখা যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মজীবনীজেনিফার অ্যানিস্টনব্র্যাড পিটলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১১, ২০২৬

সীমান্তে ৪ জনকে পুশইন চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় শূন্যরেখায়

জুলাই ১১, ২০২৬

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

জুলাই ১১, ২০২৬

বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধি, আলোচনায় নবম পে-স্কেল

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT