ছবিঘর

আসছেন নতুন সুজানা

আসছেন নতুন সুজানা

আসছেন নতুন সুজানা

আসছেন নতুন সুজানা

বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। কম কাজ করলেও তিনি যা করেন, সবই প্রশংসিত হয়। সম্প্রতি কণ্ঠশিল্পী বালামের নতুন গানের মডেল হয়েছেন সুজানা।

আসছেন নতুন সুজানা

মিউজিক ভিডিওর গানের নাম হঠাৎ। গানটি লিখেছেন তাহসান।

আসছেন নতুন সুজানা

সুজানা জানান, দুই বছর পর তিনি আবার মিউজিক ভিডিওতে কাজ করলেন। নতুন বছরের শুরুতে বিজ্ঞাপনটি প্রকাশ পাবে। এরমধ্যেই কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এর শুটিং শেষ হয়েছে।

আসছেন নতুন সুজানা

মিউজিক ভিডিওতে সুজানাকে দেখা যাবে চঞ্চল, দুষ্টু চরিত্রে। সেজন্য চুল ও মিউজিক ভিডিওতে পোশাক ও লুকের পরিবর্তন এনেছেন।

আসছেন নতুন সুজানা

সুজানা এর আগে ইমরান, ন্যানসির মতো জনপ্রিয় শিল্পীদের গানের মডেল হয়েছিল। বালামের হঠাৎ গানটি সুজানার নবম মিউজিক ভিডিও।

আসছেন নতুন সুজানা

হঠাৎ মিউজিক ভিডিও নিয়ে সুজানা বলেন, গান, ভিডিও নির্মাতা, সহশিল্পী, ইউনিট সবকিছু ভালো লাগলেই করি। ‘হঠাৎ’ গানটা যেমন সুন্দর এবং এর পুরো টিম এককথায় অসাধারণ।

 

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…