চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৯ পূর্বাহ্ণ ৩০, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

ঘূর্ণিঝড় ‘কোমেন’ থেকে রক্ষা পেতে আশ্রয় কেন্দ্রে আসছে উপকূলবাসী। রাত থেকে মাইকিং করে উপকূলবাসীকে সতর্ক করা হয়। এরইমধ্যে সাইক্লোন শেল্টার এবং স্কুল-কলেজগুলোতে আশ্রয় নিয়েছে হাজারো মানুষ।

গতরাত ১১ টার পর থেকে কক্সবাজারের উপকূলীয় এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে চলছে মাইকিং। প্রথমদিকে মানুষ আশ্রয় কেন্দ্রে না আসলেও শেষ রাতের দিকে সাইক্লোন শেল্টারে আসতে শুরু করে।

চট্টগ্রামের পাঁচটি উপজেলার স্কুল কলেজ ও সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। খোলা হয়েছে পাাঁচটি নিয়ন্ত্রণ কক্ষ। বন্দর কর্তৃপক্ষও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।

Banglabid

কক্সবাজার জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে আশ্রয়কেন্দ্র হিসেবে তৈরি রাখা হয়েছে। উপকূলবাসীকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং চলছে মঙ্গলবার রাত থেকে। কক্সবাজারে পাহাড়ের নিচে থাকা ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

চাঁদপুর থেকে সব ধরণের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ৯৭টি মেডিক্যাল টিম গঠন করেছে জেলা প্রশাসন। নোয়াখালীর উপকূলীয় এলাকা হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানিঞ্জে রেড ক্রিসেন্টের সে¦চ্ছাসেবকরা মাইকিং করে উপকূলবাসীকে সতর্ক করছেন।

পিরোজপুরে ৪শ’৫২টি সাইক্লোন শেল্টার এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। বাতিল করা হয়েছে সাত উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। মঠবাড়িয়া উপজেলা ও ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছে।

Reneta

ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে উপকূলীয় জেলাগুলো এবং অদূরবর্তী দ্বীপ ও চরে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোমেনঘূর্ণিঝড়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সহিংসতা রোধে সকলের সহযোগিতা কামনা প্রধানমন্ত্রী’র

পরবর্তী

কক্সবাজারে বিমান উঠা-নামা বন্ধ ঘোষণা

পরবর্তী

কক্সবাজারে বিমান উঠা-নামা বন্ধ ঘোষণা

ধীর লয়ে স্বস্তির ব্যাটিংয়ে টাইগাররা

সর্বশেষ

হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার জামাতা ফাহাম আবদুস সালাম (সংগৃহীত)।

মির্জা ফখরুল একজন দায়িত্বশীল বড় ছেলে: ফাহাম আবদুস সালাম

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৫ বিলিয়ন ছুঁইছুঁই

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও হাসপাতালে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নাবিল

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT