জনপদ

আশুলিয়ায় গ্যাস লাইনে ‘বিস্ফোরণ’, আহত ৬

আশুলিয়ায় গ্যাস লাইনে বিস্ফোরণে আহত ৬, স্থানীয়রা উদ্ধার কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়ায় গ্যাস লাইনে বিস্ফোরণে আহত ৬ জনের জন্য উদ্ধার কাজ চালাচ্ছে স্থানীয়রা, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে গ্যাস লাইনের ‘লিকেজ’ থেকে বিস্ফোরণে চারজন অগ্নিদগ্ধসহ ছয়জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

বুধবার সকালে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোডের হুমায়ূন কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পোঁছায়।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, সকালে ওই বাড়িতে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। সেসময় ওই বাড়ির তিনটি কক্ষে থাকা হাকিম, আউয়াল, আদরী, আফরোজা, আফিয়া ও রেনু আহত হয়। এদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইউনিট ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতদের পাঁচজন বিভিন্ন গার্মেন্টস চাকরি করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৪ এর সকারী পরিচালক মো. আব্দুল আলিম বলেন, ‘কিভাবে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…