চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশি-নব্বই দশকের প্রেমিক সিয়াম, প্রেমিকা নাদিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ০৫, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

তখন ছিলনা স্মার্টফোন। কিন্তু ছিল আবেগমথিত প্রেম আর গাঢ় অনুভূতির মন। সময় আশি-নব্বইয়ের দশক। লুকিয়ে লুকিয়ে পছন্দের মানুষকে চিঠি দেওয়া। তাকে এক পলক দেখার জন্য  ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকা, বাড়িতে উঁকিঝুকি। এমন সময়ের তরুণের চরিত্রে অভিনেতা সিয়াম আহমেদ! আর পছন্দের মানুষের চরিত্রে নাদিয়া নদী।

সিয়াম এবং নাদিয়া নদীর জুটি হয়ে কাজ করা প্রথম নয়। তবে মিউজিক ভিডিওতে প্রথম। আশি-নব্বই দশকের চরিত্র হয়ে দুজন আসছেন।

মিউজিক ভিডিও প্রসঙ্গে সিয়াম বলেন, বেশ আগে কাজটি করেছিলাম। কাজটি করে অনেক মজা পেয়েছি। লুকিয়ে লুকিয়ে নায়িকাকে চিঠি দেয়া, এক পলক দেখার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, সময় অসময়ে নায়িকার বাসায় উঁকিঝুকি মারা। ভালোবাসার যে প্রকৃত ফিলিংস তা উঠে এসেছে এই ভিডিওতে। আশা করছি র্দশক-শ্রোতার ভালো লাগবে। এখন ইউটিউবে আসছে শুনে ভালো লাগছে। তবে সিনেমার বাইরে এখন আর অন্য কিছু নিয়ে ভাবছিনা।’ এ বিষয়ে নাদিয়া নদী বলেন, ‘গানটি শুনে প্রথমত সবার ভালো লাগবে। ডিফারেন্ট। আর আমরা দুজন নাটকে জুটি হলেও মিউজিক ভিডিওতে হইনি। মনে হয়না কারো খারাপ লাগবে।’

আল মাসুদের গাওয়া গানটি লিখেছেন ও সুর করেছেন নাহিদ হাসান। সংগীতায়োজনে রয়েছেন আমজাদ হোসাইন। গানটি প্রকাশ করছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস)। গান প্রসঙ্গে আল মাসুদ বলেন, প্রযুক্তির পৃথিবীতে মানুষের কমে যাওয়া আবেগ-অনুভুতি, নিয়েই ‘আমাদের সেই প্রেম’ গানটি। এখন আবেগ-অনুভুতি প্রকাশ করা যতটা সহজ, এই তো কয়েক বছর আগেও সেটা অতটা সহজ ছিলো না। এতে করে আবেগ-অনুভূতির গাঢ়ত্ব কমে যাচ্ছে। মুলত: সেই চিন্তা থেকেই গান এবং গানটির ভিডিও নির্মাণ। বিশ্বাস করি, এই গানে নতুন প্রজন্ম আবেগ-অনুভূতির সত্যি উপলব্ধি করতে পারবে। তেমনি মাঝ বয়সীরা ফিরে যাবেন নস্টালজিয়ায়।’

Reneta

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আজ বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘আমাদের সেই প্রেম’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাদিয়া নদীলিড বিনোদনসিয়াম
শেয়ারTweetPin6

সর্বশেষ

ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোয় মসজিদে হামলা

মে ১৯, ২০২৬

হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

মে ১৯, ২০২৬

‘ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার’

মে ১৯, ২০২৬

তৃতীয় লিঙ্গের দলের সঙ্গে মাদক ব্যবসার ভাগ-বিরোধ, পেট্রোল ঢেলে যুবক খুন

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT