চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশার পিঠে শঙ্কার মেঘ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টার্ন, বাউন্স, গতি। মিরপুরের উইকেট সবই দিচ্ছে। শেষ বিকেলে সাকিব, মিরাজ দুই উইকেট নিয়ে পরিবেশ গরমও করে তোলেন। কিন্তু পথের কাটা হয়ে থেকে গেছেন দুই ‘মহারথী’ স্টিভেন স্মিথ (২৫) এবং ডেভিড ওয়ার্নার (৭৫)। জয়ের জন্য সামনের দুইদিনে তাদের করতে হবে ১৫৬।

দুইদিন কথাটা বলার জন্য বলা। কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় বুধবারই (চতুর্থ দিন) অঙ্কের শেষ লাইন চলে আসবে।

বাংলাদেশ ২৬৫ রানের টার্গেট দিয়ে থামার পর সাকিব, মিরাজ ২৮ রানের ভেতর খাজা (১) এবং রেনশকে (৫) ফিরিয়ে দেন। এরপর ওই ওয়ার্নার অপরাজিত আছেন বলেই শঙ্কার কথা নয়, যেভাবে তিনি খেলেছেন সেটা ভাবাচ্ছে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার করা ১০৯ রানের ভেতর তিনি একাই করেছেন ৭৫। চতুর্থদিন এই তেজ ভাঙতে না পারলে নির্ঘাত বিপদ।

ঘরের মাঠে টেস্টে বাংলাদেশের শেষ জয় ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে ২৭৩ রানের টার্গেট দিয়ে ইংলিশদের ১৬৪ রানে গুটিয়ে দেন সাকিবরা। ইংল্যান্ড সেদিন খেলতে পারে মাত্র ৪৫.৩ ওভার।

মঙ্গলবার তামিম, মুশফিক ছাড়া ব্যাট হাতে আর কেউ তেমন একটা ভালো করতে পারেননি। তামিম এই নিয়ে ক্যারিয়ারে ৬ বার প্রতি ইনিংসে অর্ধশতক কিংবা তার বেশি রান করলেন। প্রথম ইনিংসে ৭১ করার পর দ্বিতীয় ইনিংসে ৭৮ করে সাজঘরে ফেরেন দেশসেরা ওপেনার।

সকালে তামিমের কাজটা সহজ ছিল না। তাইজুলকে নিয়ে পাঁচ ওভার পার করেন। ষষ্ট ওভারে ওই তাইজুলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাথান লায়ন। লিড যখন ১০৪, তখন যোগ দেন ইমরুল কায়েস। তিনি এসে বেশিক্ষণ থাকতে পারেননি। ২ রানের মাথায় স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর সাকিব ৫ রানের মাথায় ফিরে যান। সাব্বির বেশ চালিয়ে খেলছিলেন। কিন্তু ২২’র বেশি করতে পারেননি। স্কয়ারকাট করতে যেয়ে নাসিরকে ফিরতে হয়েছে ০ রানে। সবচেয়ে অভাগার নাম মুশফিক। সাব্বিরের স্ট্রেইট-ড্রাইভ লায়নের আঙুল ছুঁয়ে নন-স্ট্রাইক প্রান্তের উইকেটে লাগে। মুশফিক তখন ক্রিজের বাইরে! ৪১ রান তুলে দারুণ ব্যাট করছিলেন।

Reneta

মুশফিক ফিরে যাওয়ার পরই মূলত বাংলাদেশের লিডটা ছোট হয়ে আসে। শেষদিকে শফিউল (৯)-মিরাজ (২৬) মহামূল্যবান ২৮টি রান যোগ করেন।

দ্বিতীয় দিন শেষ বিকেলে সৌম্যর উইকেট হারিয়ে ৮৮ রানের লিড নিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ। দিনটি ছিল সাকিবময়। এদিনের পুরো বেলা তামিমময় হয়ে থাকলো। আরেক দিকে-স্মিথ, ওয়ার্নার!

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মসলার ঝাঁঝ ঈদ বাজারে!

পরবর্তী

বার্সায় যেও না, কৌতিনহোকে নেইমার

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সায় যেও না, কৌতিনহোকে নেইমার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের আরো কিছুদিন আশ্রয় দিতে জাতিসংঘের আহবান

সর্বশেষ

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT