চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশরাফুল-মেহরাবে বড় সংগ্রহের পথে মেট্রো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ন ১৫, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় ক্রিকেট লিগের চলতি মৌসুমের শুরুর দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন মোহাম্মদ আশরাফুল। ঢাকা মেট্রোর হয়ে চার বছর পর যেকোনো ধরনের ক্রিকেটে শতক করার স্বাদ পেলেন তিনি। সঙ্গে মেহরাব হোসেন জুনিয়রের ফিফটিতে বড় সংগ্রহের পথ করেছে মেট্রো।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে নেমেছে ঢাকা মেট্রো। শুক্রবার দলের তিন উইকেট পড়ার পর ক্রিজে আসেন আশরাফুল। সঙ্গী অধিনায়ক মার্শাল আইয়ুব (১১)। কিন্তু জুটি বড় হয়নি। পরে যোগ দেন মেহরাব হোসেন জুনিয়র। দুজনেই দাঁড়িয়ে যান। ১৭৪ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হয়েছেন।

আশরাফুল ১৯৪ বলে ১০৪ রানের ইনিংস সাজিয়ে থেমেছেন ১২ চার ও ২ ছয়ে। ২৪৯ মিনিট ক্রিজে কাটিয়েছেন তিনি। ইনিংসের ৮০তম ওভারের তৃতীয় বলে নাঈম হাসানকে বাউন্ডারি মেরে মাইলফলক স্পর্শ করেন। ফিরেছেন মেহেদী হাসান রানার বলে সাব্বিরকে ক্যাচ দিয়ে।

তার জুটি সঙ্গী মেহরাব জুনিয়র ৬ চার ও এক ছয়ে ২১০ বলে ৬৫ রানে অপরাজিত আছেন।

দুজনের দুর্দান্ত জুটিতে ৯০ ওভারে ৫ উইকেটে ২৫৭ রান তুলে দিন শেষ করেছে মেট্রো। শুরুতে শামসুর রহমান ৫, সৈকত আলি ৩৮, আসিফ আহমেদ ১৮ রানে সাজঘরে ফিরেছেন। রানা ও শাখাওয়াত হোসেন ২টি করে উইকেট নিয়েছেন।

৩৩ বছর বয়সী আশরাফুল ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়ার আগে যেকোনো ধরনের ক্রিকেটে শেষবার সেঞ্চুরি করেছিলেন সেই ২০১৩ সালের মার্চে, গল টেস্টে। ঘরোয়াতে প্রথম শ্রেণির ম্যাচে সেটি ২০১৩ সালের জানুয়ারিতে। বিসিএলে উত্তরাঞ্চলের বিপক্ষে ১৩৩ রানের ইনিংস খেলেছিলেন মধ্যাঞ্চলের হয়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগমোহাম্মদ আশরাফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT