চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশকোনায় নিহত ব্যক্তির পেটে বৈদ্যুতিক তার: চিকিৎসক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ।

রাজধানীর আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী জঙ্গির পেটের ভেতরে বৈদ্যুতিক তার (ইলেকট্রিক ওয়্যার) পাওয়া গেছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ জানিয়েছেন।

নিহত জঙ্গির লাশের ময়না তদন্তের পর তিনি বলেন: তার বুক ও পেট একেবারে ছিন্নভিন্ন এবং তার হাতের প্রায় কনুই পর্যন্ত অংশ উড়ে গেছে গেছে। পেটের নিচের দিকে বেল্ট বাধা ছিল। তার পরনের কাপড় পেটের ভেতর ঢুকে গেছে।

লাশের ময়না তদন্তের পর শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের এই তথ্য জানান।

একই বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাসকে নিয়ে শনিবার ১১টার দিকে মর্গে ময়না তদন্ত শুরু করেন তিনি। শুক্রবার রাতেই ওই আত্মঘাতীর লাশ ঢামেক মর্গে আনা হয়েছিলো।

ডা. সোহেল মাহমুদ বলেন: এর আগে অন্য জঙ্গিদের লাশেরও ময়না তদন্ত করেছি। বিস্ফোরণের ধরনের মধ্যে কিছু মিল আছে। তবে এতটা ছিন্নভিন্ন দেহ এর আগে আর দেখিনি।

‘হামলার আগে সে শক্তিবর্ধক কিছু খেয়েছিলো কি না জানতে রক্ত সংগ্রহ করা হয়েছে। ডিএনএ টেস্টের জন্য ওই আত্মঘাতী হামলাকারীর দাঁত, চুল ও ভিসেরা সংগ্রহ করা হয়েছে। তার লিভার ও পাকস্থলীর কিছু অংশ পাওয়া গেছে। একটা কিডনি আছে ’

Reneta

ডা. সোহেল মাহমুদ এবং ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাসকে নিয়ে একটি ময়না তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের মাধ্যমে ময়না তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলেও জানান তিনি।

শুক্রবার দুপুর ১টার দিকে রাজধানীর আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে এক যুবক আত্মঘাতী হামলা চালিয়ে নিজেকে বিস্ফোরিত করে।

বোমা বিস্ফোরণে শরীর ছিন্নভিন্ন হয়ে মারা যায় ওই হামলাকারী। এতে দুজন র‌্যাব সদস্য আহত হন। চিকিৎসা নিয়ে তারা এখন শঙ্কামুক্ত রয়েছেন।

এ ঘটনায় বিমানবন্দর থানায় অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে মামলা করেছে র‌্যাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মঘাতী বোমা হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

জানা গেল কবে প্রকাশ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

জুন ৮, ২০২৬

মিরপুরে অজিদের বিপক্ষেও স্পোর্টিং উইকেট, যা বললেন মিরাজ

জুন ৮, ২০২৬

কাকলীকে বেঙ্গালুরু নেওয়ার প্রস্তুতি, অর্থের অনিশ্চয়তায় উদ্বিগ্ন প্রাণ

জুন ৮, ২০২৬

ডেঙ্গু চিকিৎসায় মন্ত্রণালয়কে এক লাখ আইভি স্যালাইন দিল ওষুধ শিল্প সমিতি

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT