চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশকোনায় অভিযান শেষ, নারীসহ দুই ‘জঙ্গি’ নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর দক্ষিণখানে আশকোনায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান শেষ হয়েছে। অভিযান চলার সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক নারীসহ ২ জঙ্গি নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ৩ পুলিশসহ মোট ৪ জন।

পুলিশের দাবি, নিহত দুই ব্যক্তির মধ্যে একজন পলাতক জঙ্গি সুমনের স্ত্রী তিশা। আরেকজন অাজিমপুরের নিহত জঙ্গি তানভীর কাদেরীর ছেলে।

এরমধ্যে জঙ্গি তিশা নিজের গায়ে বেঁধে রাখা গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করে। আর তানভীর কাদেরীর ছেলে নিজের পিস্তল দিয়ে নিজেকে গুলি করে।

শনিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন ও পুলিশের আইজি এ কে এম শহীদুল হক। তারা সাংবাদিকদের অভিযান সমাপ্তির কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘরের ভেতরে পড়ে থাকা তাজা গ্রেনেড ও বিস্ফোরক নিস্ক্রিয় করার চেষ্টা করছে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট।

শনিবার ভোরে রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে তিনতলা বাড়ি ঘিরে অভিযান চালাতে শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটসহ অাইন-শৃঙ্খলা বাহিনী।

Reneta

এক পর্যায়ে জঙ্গি আস্তানা থেকে নিহত জঙ্গি অবসরপ্রাপ্ত মেজর জাহিদের স্ত্রী জেবুনেচ্ছা শীলা, জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণা ও তাদের দুই সন্তান বের হয়ে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

দুপুর সাড়ে ১২টার পর এক পর্যায়ে বাড়িটির ভেতর থেকে দরজা খুলে গ্রেনেড বিস্ফোরণ ঘটায় এক নারী। এ সময় তার সঙ্গে এক শিশুও ছিল। আহত শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। এসময় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সামান্য আহত হন।

১২ টার দিকে জঙ্গিদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনী সমঝোতা করার চেষ্টা করলে জঙ্গিদের পক্ষ থেকে বলা হয়, তারা আত্মসমর্পণ করবে। এরপর সোয়াট দল বাড়ির আস্তানায় প্রবেশ করে। সেসময় ওই দুই জঙ্গি মারা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি
শেয়ারTweetPin

সর্বশেষ

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT