চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল-জাজিরার প্রতিবেদন নিয়ে নতুন মিশনে আইসিসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ণ ২৯, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

অনিল মুনাওয়ার নামের এক ম্যাচ ফিক্সারের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে ম্যাচ গড়াপেটার এক বিশ্লেষক সংস্থাকে ভাড়া করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আইসিসির এই তৎপরতা কেন? সম্প্রতি একটি আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলের ‘স্টিং অপারেশনে’ দেখা যায় মুনাওয়ার দাবি করছেন, সাম্প্রতিক অতীতে কিছু টেস্ট ম্যাচের ‘সেশন’ নাকি গড়াপেটা হয়েছে। মঙ্গলবার আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘সংশ্লিষ্ট টিভি চ্যানেলের মাধ্যমে যা জানা গেছে, তার উপর ভিত্তি করেই ম্যাচ গড়াপেটার বিশ্লেষক একটি সংস্থার সাহায্য নেয়া হচ্ছে। উদ্দেশ্য, যে ম্যাচগুলো নিয়ে অভিযোগ, তার যাবতীয় তথ্য খুঁটিয়ে পরীক্ষা করা।’

সম্প্রতি মুনাওয়ারকে আল-জাজিরা টিভিতে সম্প্রচারিত এক তথ্যচিত্রে দেখা গেছে। যেখানে দেখা যায় ভারত ও পাকিস্তানের দুই ক্রিকেটারকে। ভারতের ঘরোয়া ক্রিকেটে খেলা ওই ক্রিকেটারের নাম রবিন মরিস। আর পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হাসানা রাজা। এবার সেই তথ্যচিত্রে মুনাওয়ার ম্যাচ গড়াপেটা সংক্রান্ত যেসব অভিযোগ করেছিলেন, তা খতিয়ে দেখতেই মাঠে নেমেছেন আইসিসির দুর্নীতিদমন শাখার কর্মকর্তারা।

তথ্যচিত্রে মুনাওয়ার দুটি টেস্ট ম্যাচ গড়াপেটা করা হয়েছে বলে উল্লেখ করেন। যার একটি আবার ২০১৭ সালে রাঁচিতে ভারত ও অস্ট্রেলিয়া টেস্ট।

সম্প্রতি ওই তথ্যচিত্রের প্রথম পর্ব সম্প্রচারের পরে সংশ্লিষ্ট টিভি চ্যানেল জানায় শীঘ্রই দ্বিতীয় পর্ব সম্প্রচার হবে। যেখানে একটা বড় অংশ জুড়ে থাকবেন মুনাওয়ার। আর এরপরেই নড়েচড়ে বসেছেন আইসিসির দুর্নীতিদমন শাখার কর্মকর্তারা।

আইসিসির দুর্নীতিদমন শাখার জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল জানিয়েছেন, ‘ওই তথ্যচিত্রে দেখানো প্রতিটি ব্যক্তিকে শনাক্ত করেছি আমরা। তারপরে বেশ কয়েকজনের সঙ্গে ম্যাচ গড়াপেটা প্রসঙ্গে কথাও হয়েছে আমাদের।’

Reneta

মার্শাল আরো বলেন, আইনি সংস্থাগুলোও মুনাওয়ারের গতিবিধি খুঁজে পাওয়ার চেষ্টা করছে।

মার্শাল যোগ করেন, ‘কে এই মুনাওয়ার, তা আমাদের কাছেও একটা রহস্য। কারণ, এখনো তার গতিবিধি আমাদের কাছে খুব একটা স্পষ্ট নয়। অথচ, সংশ্লিষ্ট তথ্যচিত্রের একটা বড় অংশ জুড়ে রয়েছেন এই ব্যক্তি। মুনাওয়ারকে দ্রুত খুঁজে পাওয়ার চেষ্টা চলছে।’

জানা গেছে, মুনাওয়ারের ব্যাপারে সম্প্রচারকারী টেলিভিশন সংস্থার কাছ থেকে সাহায্য চেয়েছিল আইসিসি। কিন্তু ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার দাবি, এক্ষেত্রে কোনো সাহায্যই নাকি তারা পায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিআল-জাজিরালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশি সিনেমার নিবেদনে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ নির্মাতা

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিলিয়ন কিলোমিটার পাড়ি দিয়ে ‘গ্রহাণু ২০১৬ এইচও ৩’-এ পৌঁছেছে চীনের থিয়ানওয়েন-২

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

জুলাই ৬, ২০২৬

বাস ও গরুবাহী পিকআপের সংঘর্ষে ৩ জনের প্রাণহানি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ শিশুর

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT