চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল-কায়েদা জঙ্গিদের প্রশিক্ষণের কথা স্বীকার করলেন ইমরান খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান স্বীকার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে পাকিস্তানি সেনা বাহিনী এবং আন্তঃবাহিনী গোয়েন্দা সংস্থা (আইএসআই) আফগানিস্তানে আল কায়েদা এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়েছে।  

সোমবার রাতে নিউইয়র্কের কাউন্সিল অন ফরেন রিলেশনস থিঙ্ক ট্যাঙ্কে বক্তব্য রেখে ইমরান খান আরও বলেন: ২০০১ এর সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার অপরাধীদের অনুসন্ধানে যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছিল পাকিস্তান, কিন্তু এটি পাকিস্তানের বৃহত্তম ভুল বলে প্রমাণিত হয়েছে। এর ফলে পাকিস্তানের অর্থনীতিতে ২০০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল।

তবে এ সময় প্রাক্তন সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, পূর্ববর্তী সরকার যা করার প্রতিশ্রুতি দিয়েছিল তা তাদের আদৌ উচিৎ ছিল না।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের একটি মন্তব্যের জবাবে ইমরান খান বলেছেন যে, পাকিস্তান কেন উগ্রপন্থী হয়ে উঠল তা আমেরিকার বোঝা উচিত। তিনি বলেন, এটা আমাদের ভুল ছিল যে ৯/১১ ঘটনার পরে আমরা আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে আমেরিকাকে সমর্থন করেছি।

ইমরান খান বলেন: ১৯৮০ সালে সোভিয়েত ইউনিয়নের সময় পাকিস্তান আফগানিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেছিল। পাকিস্তানি সেনাবাহিনী এবং আইএসআই জঙ্গিদের সোভিয়েতের বিরুদ্ধে জিহাদ পরিচালনার প্রশিক্ষণ দিয়েছিল। যা পরে আল কায়দা নামে আত্মপ্রকাশ করে। ১৯৮৯ সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান ছেড়ে চলে যায়। তারপর মার্কিন ক্ষমতা বিস্তার করে আফগানিস্তানে। কিন্তু, এই সন্ত্রাসী সংগঠনগুলি পাকিস্তানেই থেকে যায়।

পরে ৯/ ১১-এর ঘটনা ঘটে এবং আবারও পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে আসে, এ কারণেই আমরা বারবার আঘাত পেতে থাকি।

Reneta

পাকিস্তানের প্রধানমন্ত্রী এখানে জম্মু ও কাশ্মীরের বিষয়েও বক্তব্য রেখেছেন। তিনি বলেন: জম্মু ও কাশ্মীরের নিষেধাজ্ঞা অপসারণ করা উচিত ভারতের। যুক্তরাষ্ট্রের মতো বড় দেশ, জাতিসংঘের মতো সংস্থার এই ইস্যুতে হস্তক্ষেপ করা উচিত, যাতে ভারতকে চাপ দেওয়া যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানআল কায়েদাপাকিস্তানের প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)।

পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে সেনাসদস্যদের পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬

এমএলএস অল-স্টার ম্যাচ খেলা হচ্ছে না মেসির

জুলাই ২৬, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন

বঙ্গভবনের পরের বাসিন্দা হিসেবে যেসব নাম আলোচনায়

জুলাই ২৬, ২০২৬

বিশ্বকাপের পর নেমেই নেইমারের জোড়া গোল

জুলাই ২৬, ২০২৬

মেসিকে ছাড়া মিয়ামির আরেকটি জয়, দুই ম্যাচে গোল সুয়ারেজের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT