চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল কায়েদার প্রবীণ নেতাকে হত্যার দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২০
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের তালিকায় থাকা আল কায়েদার প্রবীণ নেতা আবু মুহসিন আল-মাসরিকে হত্যার দাবি করেছে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনডিএস)।

শনিবার আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা সংস্থার এক টুইট বার্তায় এ তথ্য জানানো হয়।

আল-মাসরি আল কায়েদার সেকেন্ড-ইন-কমান্ড হিসাবে দায়িত্ব পালন করছিলেন বলে জানায় আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা সংস্থা। দেশটির গজনী প্রদেশে একটি বিশেষ অভিযানের সময় তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে এনডিএস।

যুক্তরাষ্ট্রের জাতীয় কাউন্টার-টেরোরিজম সেন্টারের প্রধান ক্রিস মিলার এক বিবৃতিতে আল-মাসরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন: এ ঘটনা ওই সন্ত্রাসবাদী সংস্থার জন্য বড় ধাক্কা। সন্ত্রাসী সংগঠনের কার্যকারিতা যে হ্রাস পাচ্ছে এটা তাই প্রমাণ করে।

আল কায়েদার নেতা আল-মাসরির বিরুদ্ধে বিদেশী সন্ত্রাসী সংগঠনকে সহায়তা, অস্ত্র সরবরাহ এবং মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

অন্যদিকে এর আগে শনিবার দুপুরের পর আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৪ জন মারা গেছেন এবং বহু লোক আহত হয়েছেন। বেসরকারি ওই প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষায় নিয়োজিত থাকা শিক্ষার্থীদের জন্য কোর্স করানো হতো।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বোমা হামলাটি হয় শনিবার দুপুরের পর। শিয়া মুসলিম অধ্যুষিত দাশত্-এ-বারচি এলাকায় সাধারণত শত শত শিক্ষার্থী থাকে। ওই হামলায় আহত অনেককে হাসপাতালে নেয়া হয়। 

নিজেদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে পোস্ট দিয়ে ইসলামিক স্টেট গ্রুপ এই হামলার দায় স্বীকার করলেও নিজেদের জড়িত থাকার কোনো প্রমাণ দেখাননি তারা।  এর আগে তালেবান এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে।

আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের মুখপাত্র সংবাদ সংস্থা এএফপি’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘একজন আত্মঘাতী বোমা হামলাকারী শিক্ষা প্রতিষ্ঠানটির ভেতরে ঢোকার চেষ্টা করেন। হামলাকারীকে নিরাপত্তা রক্ষীরা ভেতরে ঢুকতে না দিলে সেখানে বোমা বিস্ফোরণ ঘটায়।’

এফবিআই এর তথ্য অনুসারে আল কায়েদা সংগঠনটি পরিচালিত হয় হুসাম আবদ-আল-রাউফ নামের এক ব্যক্তি দ্বারা, ‍যিনি একজন মিশরীয় নাগরিক ছিলেন।

গত মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলেন, আফগানিস্তানে আল-কায়েদার ২০০ জনেরও কম কর্মী রয়েছে।

ট্যাগ: আল-কায়েদা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চোখের সমস্যায় থামতে হল সৌম্যকে

পরবর্তী

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেয়ার কাজ চলছে: ডিকসন

পরবর্তী
রোহিঙ্গা

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেয়ার কাজ চলছে: ডিকসন

আশুলিয়ায় ক্যাসিনো বোর্ডসহ ২১ জন আটক

সর্বশেষ

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT