চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল-আমিন ঝড়ে লণ্ডভণ্ড বিকেএসপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা। কালবৈশাখী ঝড়ের আভাস। উঠলও একরকম ঝড়। ফতুল্লায় আল-আমিন হোসেনের সেই ঝড়ে লণ্ডভণ্ড হল বিকেএসপি।

আল-আমিনের বোলিং তাণ্ডবে বিকেএসপির ব্যাটসম্যানরা কেবল উইকেটে এসেছেন আর সাজঘরের পথ ধরেছেন। প্রাইম ব্যাংকের ২২৩ রানের জবাবে মাত্র ৫০ রানে অলআউট হয়েছে তরুণদের নিয়ে গড়া দলটি। আর ১৭২ রানের বিশাল জয় নিয়ে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে সুপার সিক্স নিশ্চিত করার পথে অনেকটাই এগিয়ে গেছে এনামুল হকের দল।

মেঘাচ্ছন্ন পরিবেশ পেয়ে সুইংয়ের পসরা সাজিয়ে বসেছিলেন আল-আমিন। ৮ ওভার বল করেছেন। ২০ রান খরচ করেছেন, উইকেট নিয়েছেন ৫টি। বিকেএসপির প্রথম ছয় ব্যাটসম্যানের পাঁচ জনই শিকার এই পেসারের। অভিমন্যু ঈশ্বরণের হাতে শামীম হোসেন রানআউট হলে প্রথম ছয়ের অন্যটি আল-আমিনের নামের পাশে লেখার সুযোগ হয়নি!

আল-আমিন তাণ্ডবে এক পর্যায়ে মাত্র ২৬ রানে ৬ উইকেট হারায় বিকেএসপি। লোয়ারঅর্ডার ব্যাটসম্যান পারভেজ ইমন ১৫ রান করে লজ্জা এড়িয়েছেন সর্বনিম্ন রানের।

অল্পের জন্য সর্বনিম্ন রানের ইনিংসে নাম ওঠেনি বিকেএসপির। ২০০২ সালে সিলেটের বিপক্ষে চট্টগ্রামের ৩০ রান এখন পর্যন্ত বাংলাদেশের ঘরোয়া লিস্ট-এ ক্রিকেটে সর্বনিম্ন রানের ইনিংস। বিকেএসপির ইনিংসটি ঠাই পেয়েছে পঞ্চম স্থানে।

বিকেএসপির ইনিংসটিতে তিনজন ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। সর্বোচ্চ ১৫ করা ইমনই কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন। বাকিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান আব্দুল কাইয়ুমের, ৭!

Reneta

প্রথমে ব্যাট করে বিপদে পড়েছিল প্রাইম ব্যাংকও। ভারতীয় ব্যাটসম্যান অভিমন্যু ঈশ্বরণ ও নাহিদুল ইসলামের ফিফটি বিকেএসপির মত দশা হতে দেয়নি। সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থেকে রান আউটে আক্ষেপে পুড়েছেন অভিমন্যু। ৫০ রান এসেছে নাহিদের ব্যাটে। অবশ্য আল-আমিনের কল্যাণে দিন শেষে ২২২ রানই বিশাল সংগ্রহ হয়ে দাঁড়িয়েছে প্রাইম ব্যাংকের জন্য!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল আমিন হোসেনঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯বিকেএসপিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারাদেশে এনসিপির বিক্ষোভ

জুলাই ২৯, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

জুলাই ২৯, ২০২৬

রদ্রির পিঠে অস্ত্রোপচার হয়েছে, সবশেষ যা জানাল ম্যানসিটি

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT