চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল আকসা মসজিদে ইসরায়েলের হামলায় মুসলিম দেশগুলোর উদ্বেগ, ওআইসির জরুরি সভা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪২ পূর্বাহ্ণ ১১, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আল আকসা মসজিদে প্রার্থনার জন্য যাওয়া মুসলিমদের উপর ইসরায়েলের নিরাপত্তাকর্মীদের হামলার নিন্দিত ঘটনায় জরুরি সভার আহ্বান করেছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি।

১১ মে অনুষ্ঠিত হতে যাওয়া ওই বৈঠকে ইসরায়েলি আগ্রাসন বৃদ্ধি ও আল আকসা মসজিদে হামলা নিয়ে আলোচনা করা হবে।

এক টুইট বার্তায় ওআইসি জানায়, ফিলিস্তিনের অনুরোধে সংস্থাটির স্থায়ী সদস্যদের সভা আহ্বান করা হলো। ওআইসির দেশগুলো সভায় ইসরায়েলি সরকারের ইসলাম ও খ্রিস্টানের পবিত্র স্থানগুলোতে চলমান হামলা বিশেষ করে আল আকসা মসজিদে হামলার বিষয়ে আলোচনা করা হবে।

Banglabid

এই আক্রমণ ছাড়াও, ইসরায়েলের দখল প্রচেষ্টা যেমন শেখ জাররাহ পাড়া-মহল্লা থেকে বহু ফিলিস্তিনি পরিবারকে তাদের বাড়িঘর থেকে জোর করে উচ্ছেদের বিষয়েও বিস্তারিত আলোচনা করা হবে।

শুক্রবার রাতে জেরুজালেমের আল আকসা মসজিদ ও আশপাশের এলাকায় হামলায় দুইশ’ ফিলিস্তিনি ও ১৭ জন পুলিশ আহত হয়। পরের দিনের সংঘর্ষেও আহত হয় বহু মানুষ।

ইহুদি বসতি স্থাপনের জন্য ফিলিস্তিনিদের উচ্ছেদকে কেন্দ্র করে জেরুজালেমে উত্তেজনা বাড়ছে।

Reneta

জেরুজালেমের পুরাতন শহরে অবস্থিত আল আকসা মসজিদ ইসলামের একটি সম্মানিত স্থান। আবার এই স্থানটিই ইহুদিবাদেও একটি পবিত্র জায়গা, যেটা পরিচিত টেম্পল মাউন্ট নামে। তাই এখানে সংঘর্ষ লেগেই থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-আকসা মসজিদওআইসিজেরুজালেম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির মামলা খারিজ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি দফতরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নতুন নির্দেশনা

আগস্ট ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

৩৮ বছরে এই প্রথম কুড়ুলগাছি দাখিল মাদ্রাসার সব পরীক্ষার্থী ফেল

আগস্ট ১১, ২০২৬

আগামীকাল দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

যেমন ব্যালটে ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT