চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচিত পুলিশের এসআই রতন কারাগারে

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৫:০৪ পূর্বাহ্ণ ২০, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

ছাত্রী নির্যাতনের অভিযোগে রাজধানীর আদাবর থানার বরখাস্ত এসআই রতন কুমার কারাগারে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সালাউদ্দিন আহমেদের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন এসআই রতন। আদালত তা নামঞ্জুর করে রতনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ছাত্রী নির্যাতনের অভিযোগ আমলে নিয়ে রতন কুমারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সালেহ উদ্দীন আহমেদ ওই প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন।

গত ১০ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন জমা দেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এসআই রতনের আচরণ ছিলো অপেশাদার।গত ৩১ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে শিয়া মসজিদের সামনে পুলিশের এসআই রতন কুমার হালদারের বিরুদ্ধে ওই ছাত্রীকে হয়রানী করেন বলে অভিযোগ ওঠে।

ওই ঘটনার পর এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। তাতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় থেকে ক্লাস শেষে বেলা তিনটায় রিকশায় করে ফেরার পথে মোহাম্মদপুরের শিয়া মসজিদের সামনে আদাবর থানার এসআই রতন কুমার হালদার রিকশা থামিয়ে তাকে নামতে বলেন। এ সময় রতনের সঙ্গে দুজন কনস্টেবলও ছিলেন। এরপর তাকে একটি দোকানে ঢুকতে বলেন ওই এসআই। ঢোকার পর এসআই রতন তার (ছাত্রী) কাছে ২০০ ইয়াবা আছে বলে দাবি করেন। দোকান থেকে সবাইকে বের করে দিয়ে তার ব্যাগে তল্লাশি চালানো হয়। তার জ্যাকেট খুলতে বলা হয় এবং নানা ধরনের কটূক্তি করা হয়। প্রায় এক ঘণ্টা ধরে তাকে হয়রানি করা হয়।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নারী নির্যাতনপুলিশ-নারী নির্যাতনপুলিশি নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬

গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

মে ৫, ২০২৬

২০১৩ সালে হেফাজতের আন্দোলনে ৫৮ জন নিহতের পরিচয় নিশ্চিত: চিফ প্রসিকিউটর 

মে ৫, ২০২৬

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার: ডা. জুবাইদা রহমান

মে ৫, ২০২৬

বাংলাদেশের সাথে সম্মানজনক সম্পর্ক স্থাপন করতে চায় ভারত: বিক্রম মিশ্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT