চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচনায় এখন নাসির

রেজাউল করিমরেজাউল করিম
৪:৪১ পূর্বাহ্ণ ২২, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

আগামী ম্যাচেই দলে ফিরতে পারেন অলরাউন্ডার নাসির হোসেন। এমন ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।অধিনায়ক জানান, সামনেই সুযোগ আসতে পারে নাসিরের।

ঘরের মাঠের এশিয়া কাপ ও বিশ্বকাপের বাছাইপর্ব মিলিয়ে টাইগারদের খেলা সর্বশেষ ৯টি টি-২০ ম্যাচের মাত্র দুটিতে মূল একাদশে ছিলেন নাসির। এশিয়া কাপের ফাইনালের পর বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে দলে ছিলেন তিনি।

দলের অন্যতম সেরা ‘ফিনিশার’ নাসির দলে না থাকায় প্রশ্ন ক্রিকেট ভক্তদের। তাদের একটাই প্রশ্ন, নাসির হোসেন কেনো মূল একাদশে নেই?  ভক্তদের অনেকেই বলছেন, আমরা কোচের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করছি না। সানির জায়গায় সজিব খেলবেন ঠিক আছে। ভ্রমণের কারণে ক্লান্ত হইলেও বিকল্প নাই। কিন্তু, ক্লান্ত শুভাগত হোম কেনো? যেখানে নাসির আগের থেকেই দলের সঙ্গে আছেন।

সোমবার ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়া বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনেও নাসিরকে দলে না রাখা নিয়ে প্রশ্ন আসে। জবাবে অধিনায়ক মাশরাফি জানান, সামনেই সুযোগ আসতে পারে নাসিরের।

মাশরাফি বলেন, ‘নাসির অবশ্যই আমাদের কম্বিনেশনে আছে, সব সময় থাকবেও। একাদশে রাখা হচ্ছে না কারণ কম্বিনেশন। বিভিন্ন ভাবে কম্বিনেশনের ভাবনায় শেষ পর্যন্ত সুযোগটা হয়ে উঠছে না। আশা করি, সামনেই সুযোগ পাবে। আর পেলে ভালো খেলবে।’

স্পিন বলের সাথে দুরন্ত  এক ফিল্ডার নাসির। দলের ব্যাটিং অর্ডারে সাত নম্বরের উপরে খুব কম সময়ই ব্যাট হাতে নামতে পেরেছেন। যে পজিসনে নামলে বড় স্কোর গড়ার সময় থাকে না। তার পরও ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলে অসাধারণ ফিনিশিংয়ের জন্য নাসিরকে অনেকেই অস্ট্রেলিয়ার মাইকেল বেভান, মাইকেল হাসি, সাউথ আফ্রিকার ল্যান্স ক্লুজনার, ভারতের আছে মহেন্দ্র সিং ধোনি, পাকিস্তানের আবদুল রাজ্জাক, উমর আকমলের সঙ্গে তুলনা করেন।

Reneta

তাকে বলা হয় বাংলাদেশের রান তাড়ার ‘আনসাং হিরো’ও। আর এই ক্ষেত্রে পরিসংখ্যানে ওপরে উল্লেখিতদের চাইতে একটা জায়গায় এগিয়ে নাসির। ফিনিশারের ভূমিকায় এগিয়ে আছেন  ওপরের সব কটি নাম থেকেই। তিনি দলে ছিলেন এবং বাংলাদেশের জেতা ম্যাচে দ্বিতীয় ইনিংসে নাসিরের ব্যাটিং গড় ১১৭। ধোনির গড় এখানে ১০১ দশমিক২৮। যেখানে আকমলের ৮৯ দশমিক ৮০, মাইকেল বেভানের ৮৬ দশমিক ২৮ ও মাইক হাসির ৭৪ দশমিক ১০।

২০১২ এশিয়া কাপে ভারতের বিপক্ষে ৫৮ বলে ৫৪, পরের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ বলে অপরাজিত ৩৬, এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে অপরাজিত ৩৯, পাল্লেকেলেতে শ্রীলঙ্কাকে হারানোর ম্যাচে ২৭ বলে  অপরাজিত ৩৩ রান। এরকম ছোট কিন্তু গুরুত্বপূর্ণ আরো ইনিংস রয়েছে নাসিরের।

শুধু জাতীয় দল নয়, এই কাজে তিনি অভ্যস্ত বলে এর আগে নিজেই জানিয়েছিলেন নাসির। ‘অনূর্ধ্ব-১৩ বা অনূর্ধ্ব-১৫ দলে থাকতেও এই ভূমিকা পালন করেছেন তিনি।

যে ব্যাঙ্গালুরুতে নাসিরকে মাঠে নামায়নি বাংলাদেশ। গত সেপ্টেম্বরেই বাংলাদেশ ‘এ’ দলের ম্যাজিক দেখিয়েছিলেন তিনি। ৯৪ বলে সেঞ্চুরি তুলে ৯৬ বলে অপরাজিত ১০২ রানের পর বল হাতে ৫ উইকেট নিয়েছিলেন। তার অলরাউন্ড পারফর্মেন্সে ভারতকে ৬৫ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

চেন্নাস্বামীর সেই ম্যাচের পর ‘উইজডেন ইন্ডিয়া’ এক প্রতিবেদনে নাসিরকে তুলনা করেছিল স্যার ভিভিয়ান রিচার্ডস, গ্রায়েম হিক, পল কলিংউড, শহীদ আফ্রিদি, সৌরভ গাঙ্গুলি, স্কট স্টাইরিস আর আব্দুর রাজ্জাকের সঙ্গে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি২০ বিশ্বকাপ ২০১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

১০ হাজার কোটি টাকার বিশেষ সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার জাতির সঙ্গে ইনসাফ করতে পারেনি: জামায়াতের আমির

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার শ্রমবাজারে এক লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

জুন ৯, ২০২৬

আলিবাবা-বিওয়াইডিসহ ১৮৮ চীনা প্রতিষ্ঠানকে সামরিক তালিকায় যুক্ত করল যুক্তরাষ্ট্র

জুন ৯, ২০২৬

অনার্সে বাংলা-ইতিহাস-দর্শন বিভাগ ‘বাদ দেওয়া’ প্রশ্নে যা জানালেন শিক্ষামন্ত্রী

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT