বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব আলেপ্পোর সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ জেলা মাসাকেন হানানোর নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় একটি গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
শহরের বিভিন্ন পয়েন্টে বিদ্রোহীদের পুতে রাখা মাইন ও বোমা অপসারণ করছে সরকারি বাহিনী।
জেলাটি নিজেদের দখলে নেয়ায় আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অন্যান্য অংশের উপর সরকারি বাহিনী কৌশলগত সুবিধা পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তাদের মতে, সেখান থেকে আশপাশে বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চলগুলোকে আক্রমণের জন্য নাগালের মধ্যে পেতে সহজ হবে।
মাসাকেন হানানো এলাকাটি ২০১২ সালে আসাদ বিরোধীরা প্রথম দখলে নিয়ে বিদ্রোহ শুরু করে। বিদ্রোহী দমন অভিযানে সিরীয় সরকারি বাহিনীকে সহায়তা করলেও আলেপ্পোর শহর দখল অভিযানে রাশিয়ার কোনো বিমান অংশ নেয়নি বলে দাবি করেছে রুশ প্রশাসন।









