চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলুর দাম কেজিতে বেড়েছে ৮ টাকা, চালে ৪

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৯:৪৪ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ পর্যাপ্ত পরিমাণে রয়েছে, এই তথ্য দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আশ্বস্ত করার পরও বাজারে ভীড় জমিয়েছে মানুষ। তাই প্রয়োজনের তুলনায় এক সাথে বেশি কেনায় প্রায় সব ধরণের পণ্যের দাম বেড়ে গেছে।

এর মধ্যে আলুর কেজিতে ৮ টাকা, চালে ৩ থেকে ৪ টাকা, ডিমের হালিতে ২ টাকা বাড়তি দাম নিতে দেখা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে করোনা ভাইরাসের রোগী সনাক্ত হয়েছে এই খবর প্রচারের পর থেকে মূলত পণ্যের দাম বাড়তে থাকে। তবে এখন আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সেজন্য অতিরিক্ত জিনিসপত্র কিনে রাখছেন সবাই। আর ব্যবসায়ীরা এই সুযোগে দাম বাড়িয়ে দিয়েছে।

তবে সরকারের তরফ থেকে বলা হচ্ছে, দেশে নিত্যপ্রয়োজনীয় কোনো পণ্যের ঘাটতি নেই। দামও বাড়বে না। তাই প্রয়োজনের চেয়ে বেশি পণ্য না কেনার জন্য ক্রেতাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারসহ কয়েকটি বাজারে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২২ থেকে ২৫ টাকায়। অথচ গতকালও (মঙ্গলবার) প্রতি কেজি আলুর দাম ছিল ১৫ থেকে ১৬ টাকা। এছাড়া মানভেদে চালের কেজিতে বেড়েছে ৪ থেকে ৫ টাকা।

বাড়তি এই দামের তালিকায় রয়েছে আরো কয়েকটি পণ্য। যেমন: ২ টাকা বেড়ে ডিমের হালি বিক্রি হচ্ছে ৩২ টাকা, আদার দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। এছাড়া প্রায় সব পণ্যের দামই কমবেশি বাড়তির তালিকায় রয়েছে।

Reneta

সরকারি বিপণন সংস্থা টিসিবির ওয়েবসাইটও বলছে, নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যের দাম বেড়েছে।

সংস্থাটির তথ্যমতে, নাজিরশাইল ও মিনিকেট (সরু চাল) চালের কেজি এএখন বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৪ টাকা; যা ২/৩ দিন আগেও ছিল ৫০ থেকে ৫৫ টাকা। মাঝারি আকারের চাল (পায়জাম) বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকা; যা ছিল ৪০ থেকে ৫০ টাকা। এছাড়া ৩২ থেকে ৩৮ টাকার মোটা চাল বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৪০ টাকা।

রাজধানীর কারওয়ান বাজারে হোসেন নামের একজন ক্রেতা বলেন, সামনে হয়তো বাসা-বাড়িতেই বেশি সময় ধরে থাকতে হবে। তাই এক সাথে বেশি পরিমাণে জিসিনপত্র কিনে রাখছি।

তবে ব্যবসায়ীরা বেচাবিক্রি বেড়ে যাওয়া অনৈতিকভাবে দাম বাড়িয়ে দিয়েছে। এ বিষয়ে নজরদারি বাড়ানো ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

দেশে করোনা ভাইরাসের রোগী সনাক্ত হয়েছে এই খবর প্রচারের পর থেকে মূলত পণ্যের দাম বাড়তে থাকে। তবে এখন আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সেজন্য অতিরিক্ত জিনিসপত্র কিনে রাখছেন সবাই।

তবে আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য না কেনার জন্য অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ রয়েছে। তাই করোনা ভাইরাসে আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য ক্রয় করার দরকার নেই।

                                         বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন

বাণিজ্য সচিব চ্যানেল আই অনলাইনকে জানান, পণ্যের কোনো ঘাটতি নেই। আমদানিও করা হযেছে প্রচুর পরিমাণে। অতএব জিনিসপত্র নিয়ে মানুষের আতঙ্কের কিছু নেই।

তিনি বলেন, কেউ দাম বেশি রাখলে ব্যবস্থা নেয়া হবে। ভোক্তা অধিদপ্তরের টিম বাজার মনিটরিংয়ে কাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলুকরোনা ভাইরাসচালটিসিবিডিম
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT